মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে সাবেক ছাত্রলীগ নেতা মানিকের আকস্মিক মৃত্যু

  • আপলোড তারিখঃ ০৮-০১-২০২১ ইং
জীবননগরে সাবেক ছাত্রলীগ নেতা মানিকের আকস্মিক মৃত্যু
জীবননগর অফিস: জীবননগর পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল আলম মানিক আকস্মিক মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ২৯ বছর। গতকাল বৃহস্পতিবার রাতে নিজ বাড়ি জীবননগর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড পোস্ট অফিসপাড়ায় হৃদরোগে আক্রান্ত হলে তাঁকে চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। নাজমুল আলম মানিক জীবননগর পোস্ট অফিস পাড়ার মৃত রবজেল মণ্ডলের ছেলে। তিনি জীবননগর পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমান জীবননগর থানা মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর হিসেবে কর্মরত ছিলেন। গতকাল বিকেল সাড়ে চারটায় জীবননগর পৌর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জানাজা শেষে কেন্দ্রীয় কবরস্থানে তাঁর দাফনকার্য সম্পন্ন করা হয়। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজি হাফিজুর রহমান, চুয়াডাঙ্গা পৌরসভার মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু, জীবননগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমল, সাবেক কমিশনার রফিকুল ইসলাম, সাংবাদিক জাহিদ বাবু, মাজেদুল মিল্টন, স্বেচ্ছাসেবী সংগঠন শিকড় সমাজকল্যাণ সংস্থার জেলা কমিটির সাধারণ সম্পাদক মিঠুন মাহমুদ, বন্ধু রক্তদান কেন্দ্রের সভাপতি তুহিনুজ্জামানসহ বিভিন্ন রাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ