মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় হোটেল ব্যবসায়ী হাজরার ইন্তেকাল, দাফন সম্পন্ন

  • আপলোড তারিখঃ ০৭-০১-২০২১ ইং
চুয়াডাঙ্গায় হোটেল ব্যবসায়ী হাজরার ইন্তেকাল, দাফন সম্পন্ন
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার খাবার হোটেল ব্যবসায়ী পরিচিতি মুখ আলাউদ্দীন মণ্ডল হাজরা ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। গতকাল বুধবার দুপুর ১২টার দিকে নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। মরহুম আলাউদ্দীন মণ্ডল হাজরা সদর উপজেলার সাদেক আলী মল্লিক পাড়ার মৃত হাফেজ উদ্দীন মণ্ডলের ছেলে ও দৈনিক সময়ের সমীকরণ-এর কম্পিউটার অপারেটর বিএ জীবনের দাদা। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, চার মেয়ে নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল মাগরিবের নামাজের পর চুয়াডাঙ্গা কোর্ট মসজিদে জানাজা শেষে জান্নাতুল মাওলা কবরস্থানে তাঁর দাফনকার্য সম্পন্ন করা হয়। তাঁর মৃত্যুতে দৈনিক সময়ের সমীকরণ পরিবার শোক প্রকাশ করেছে।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ