মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা জেলা আয়কর আইনজীবী সমিতির নির্বাচন ২৩ জানুয়ারি

  • আপলোড তারিখঃ ০৭-০১-২০২১ ইং
চুয়াডাঙ্গা জেলা আয়কর আইনজীবী সমিতির নির্বাচন ২৩ জানুয়ারি
সমীকরণ প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলা আয়কর আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন-২০২১ আগামী ২৩ জানুয়ারি শনিবার অনুষ্ঠিত হবে। গতকাল বুধবার দুপুরে জেলা আয়কর আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জেলা আয়কর আইনজীবী সমিতির সভাপতি সেলিম উদ্দিন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কার্যকরী সভাপতি আকসিজুল ইসলাম রতন, সহসভাপতি জুলফিকার আলী মুকুল, সাধারণ সম্পাদক মহ. শামসুজ্জোহা, কার্যকরী সম্পাদক মইন উদ্দিন মইনুল, যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ আল-মামুন, কার্যনির্বাহী সদস্য এম এম শাহজাহান মুকুল, আব্দুল বারী, রফিকুল ইসলাম এবং আ স ম আব্দুর রউফ উপস্থিত ছিলেন। সভায় সিনিয়র আইনজীবী অ্যাড. এম এম মনোয়ার হোসেনকে আহ্বায়ক করে তিন সদস্যবিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ