মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

সেই অদিতির আত্মহত্যার চেষ্টা

  • আপলোড তারিখঃ ০৭-০১-২০২১ ইং
সেই অদিতির আত্মহত্যার চেষ্টা
প্রতিবেদক, মেহেরপুর: সাবেক স্বামী অরুপ হালদার গলায় দঁড়ি দিয়ে আত্মহত্যার দুই দিন পর স্ত্রী অদিতি হালদার হারপিক পান করে আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন। গতকাল বুধবার দুপুরের দিকে মেহেরপুর শহরের মালোপাড়ায় এ ঘটনা ঘটে। অদিতি মেহেরপুর হালদার পাড়ার কৈলাশ হালদারের মেয়ে। স্থানীয় এলাকাবাসী জানান, গতকাল বিকেলে অদিতি হালদার তাঁর বাড়ির টয়লেটে ব্যবহৃত হারপিক পান করেন। বিষয়টি তাঁর পরিবারের লোকজন বুঝতে পেরে তাঁকে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, ‘অদিতির অবস্থা আশঙ্কাজনক। আমরা ধারণা করছি, তার শ^াসনালীর বেশিরভাগ অংশ পুড়ে গেছে। তাই তার উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডেকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। উল্লেখ্য, মেহেরপুর শহরের হালদারপাড়ার অর্জুন হালদারের ছেলে অরুপ হালদারের সঙ্গে অদিতির বিয়ে হয়। এরপর পারিবারিক কলোহের কারণে ছয় মাস আগে তাঁর স্ত্রী অদিতি হালদার অরুপকে তালাক দেন। এরপর গত সোমবার অরুপ গলায় রশি দিয়ে আত্মহত্যা করে। আত্মহত্যার আগে ৮ পৃষ্ঠার প্রেমপত্র লিখে যান।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ