মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ভারতীয় মহিষ-মাদকসহ বিভিন্ন মালামাল উদ্ধার

  • আপলোড তারিখঃ ০৭-০১-২০২১ ইং
ভারতীয় মহিষ-মাদকসহ বিভিন্ন মালামাল উদ্ধার
দর্শনার বিভিন্ন স্থানে বিজিবির চোরাচালানবিরোধী পৃথক অভিযান সমীকরণ প্রতিবেদন: দর্শনা থানার পৃথক স্থানে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ভারতীয় মহিষ, ফেনসিডিলসহ বিভিন্ন প্রকার মালামাল উদ্ধার করেছে বিজিবি। গতকাল বুধবার ও গত মঙ্গলবার পৃথক অভিযান চালিয়ে এসব চোরাচালান উদ্ধার করা হয়। চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক মোহাম্মদ খালেকুজ্জামান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, গতকাল বুধবার রাত ১২টার দিকে চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধীনস্ত ফুলবাড়ী বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার আঙ্গুর ভূঁইয়া ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দর্শনা থানার অন্তর্গত ফুলবাড়ী গ্রামের মাঠ হতে ৬টি ভারতীয় মহিষ আটক করেন। যার আনুমানিক মূল্য ১২ লাখ টাকা। আটককৃত মহিষ দর্শনা কাস্টমস অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন। এদিকে, গত মঙ্গলবার বেলা সাড়ে তিনটার দিকে চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধীনস্ত ফুলবাড়ী বিওপির টহল কমান্ডার হাবিলদার অপূর্ব কুমার ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দর্শনা থানার অন্তর্গত জয়নগর গ্রামের মাঠ হতে ১৩৪৮টি ভারতীয় ট্যাবলেট, ১৩৭০টি ইনজেকশন, ৪টি শাড়ি, ৩টি শ্যাম্পু ও ৩ জোড়া বাচ্চাদের কেডস উদ্ধার করেন। যার আনুমানিক মূল্য ৭ লাখ ৮৩ হাজার ৬৬ টাকা। উদ্ধারকৃত মালামাল দর্শনা কাস্টমস অফিসে জমা করা হয়েছে। একই দিন বিকেল সাড়ে পাঁচটার দিকে চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধীনস্ত ফুলবাড়ী বিওপির টহল কমান্ডার হাবিলদার আব্দুর রশিদ মিয়া ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দর্শনা থানার অন্তর্গত বুইচিতলা গ্রামের মাঠ হতে ৭৫ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেন। যার আনুমানিক মূল্য ৩০ হাজার টাকা। উদ্ধার হওয়া ফেনসিডিল চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ