মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কার্পাসডাঙ্গায় চারজন আটক, ফেনসিডিল ও মোটরসাইকেল উদ্ধার

  • আপলোড তারিখঃ ০৬-০১-২০২১ ইং
কার্পাসডাঙ্গায় চারজন আটক, ফেনসিডিল ও মোটরসাইকেল উদ্ধার
প্রতিবেদক, দামুড়হুদা: দামুড়হুদায় মাদকবিরোধী অভিযান পরিচালনা ৪ বোতল ফেনসিডিল, ২টি মোটারসাইকেলসহ ৪ জনকে আটক করেছে কার্পাসডাঙ্গা ফাঁড়ির পুলিশ। গত সোমবার সন্ধ্যা সাতটার দিকে কার্পাসডাঙ্গা খ্রিস্টিয়ান করবস্থান ক্রাইস্ট চার্চের গেটের সামনে থেকে তাঁদের আটক করা হয়। আটককৃতরা হলেন- আলমডাঙ্গা উপজেলার মুন্সিগঞ্জ গ্রামের খয়বার আলীর ছেলে আলমগীর হোসেন (৩২), সিদ্দিক আলীর ছেলে ইবনে সাঈদ ওরফে রাজা (৩৫), ইসমাইল হোসেনের ছেলে ওমর ফারুক ওরফে সুমন (২৫) ও আলমডাঙ্গার হৈদারপুরের আব্দুল আলীর ছেলে কামাল পারভেজ ওরফে জুয়েল (২৫)। জানা যায়, দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেকের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে কার্পাসডাঙ্গা ফাঁড়ির এসআই আতিকুর রহমান জুয়েল ও এএসআই জাহিদুল ইসলাম ফোর্স নিয়ে ক্রাইস্ট চার্চের গেটের সামনে ওঁৎ পেতে থাকেন। এ সময় চন্দ্রবাস গ্রামের দিক থেকে একই রংয়ের দুটি মোটরসাইকেলযোগে আসা পাঁচজনকে আটক করে। পরে তাঁদের দেহ তল্লাশী করে চার বোতল ফেনসিডিল উদ্ধার করেন পুলিশ। এদিকে, পুলিশ তল্লাশীর সময় একজন পালিয়ে যান। এ বিষয়ে দামুড়হুদা মডেল থানায় দুটি মোটরসাইকেল জব্দ তালিকাসহ তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) সারণির ক্রমিক নম্বর ১৪(ক)/৩৮/৪১ মামলা করা হয়েছে। গতকাল মঙ্গলবার তাঁদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ