মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে ভ্রাম্যমাণ আদালতে একজনের ৫০ হাজার টাকা জরিমানা

  • আপলোড তারিখঃ ০৬-০১-২০২১ ইং
মেহেরপুরে ভ্রাম্যমাণ আদালতে একজনের ৫০ হাজার টাকা জরিমানা
প্রতিবেদক, মেহেরপুর: মেহেরপুরে অবধৈভাবে বালু উত্তোলন করার অপরাধে সজল নামের এক ব্যক্তির নিকট থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে মেহেরপুর সদর উপজেলার বলিয়ারপুর গ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মেহেরপুর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইয়ানুর রহমান। সজল মেহেরপুর সদর উপজেলার বলিয়ারপুর গ্রামের লিয়াকত আলীর ছেলে। জানা যায়, অবৈধভাবে বালি উত্তোলন করে বিক্রয়ের অভিযোগে গতকাল মেহেরপুর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইয়ানুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৫ ধারায় অভিযোগ স্বীকার করায় তাকে ভ্রাম্যমাণ আদালত আইন ২০০৯ এর ৭(২) ধারার বিধানমতে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৫ ধারায় দোষী সাব্যস্ত করে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা সহযোগিতায় ছির এসময় বারাদী পুলিশ ক্যাম্পের একটি চৌকশ টিম।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ