মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

সহিংসতা দেখলেই প্রতিবাদ করবেন

  • আপলোড তারিখঃ ০৫-০১-২০২১ ইং
সহিংসতা দেখলেই প্রতিবাদ করবেন
আলমডাঙ্গায় উন্মুক্ত উঠান বৈঠকে জেলা প্রশাসক নজরুল ইসলাম নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলা তথ্য অফিসের আয়োজনে গণযোগাযোগ অধিদপ্তরের নিয়মিত প্রচার কার্যক্রমের আওতায় উন্মুক্ত বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার আলমডাঙ্গা উপজেলার ডাউকি ইউনিয়নের ছত্রপাড়ায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জেলা তথ্য অফিসার আমিনুল ইসলামের সভাপতিত্বে ভার্চুয়ালভাবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার বলেন, ‘নারী নির্যাতন প্রতিরোধে আমরা একটা সামাজিক আন্দোলন গড়ে তোলার চেষ্টা করছি। আমাদের মূল উদ্দেশ্য হলো নারীর প্রতি সহিংসতা, নারী ও শিশু নির্যাতন বন্ধ করা। প্রত্যেকটা মানুষকেই এর বিরুদ্ধে সচেতন হতে হবে। যখনি দেখবেন কোনো নারী সহিংসতার শিকার হচ্ছে, তখনি প্রতিবাদ করবেন। নিজে না পারলে, আমাদের জানাবেন, আমরা ব্যবস্থা নেব। আমরা সবসময় পাশে আছি।’ এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য দেন।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ