আই লাভ ইউ অদিতি, অতঃপর...!
- আপলোড তারিখঃ
০৫-০১-২০২১
ইং
প্রতিবেদক, মেহেরপুর:
‘আমার মৃত্যুর জন্য আমি দায়ী, আমি নিজের ইচ্ছায় আত্মহত্যা করছি’ এমন সুইসাইড নোট লিখে মেহেরপুর শহরের হালদারপাড়ায় অরুপ হালদার নামে এক যুবক আত্মহত্যা করেছেন। তবে কখন তিনি আত্মহত্যা করেছেন, তা জানা যায়নি। অরুপের বদ্ধ ঘরে জানালা দিয়ে তাঁর লাশ ঝুলে থাকতে দেখে এলাকাবাসী ঘরের চালের টালি ভেঙে তাঁর লাশ উদ্ধার করে। খবর পেয়ে মেহেরপুর সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে তাঁর লাশের ময়নাতদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে।
এলাকাবাসী জানায়, অরুপ হালদারের সঙ্গে ২ বছর আগে একই পাড়ার অদিতির বিয়ে হয়। ৬ মাস আগে পারিবারিক কোলহের কারণে অদিতি অরুপকে তালাক দেয়। এরপর গত রোববার রাত থেকে সোমবার সকালের কোনো এক সময় অরুপ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। আত্মহত্যার আগে তিনি ৮ পাতার সুইসাইড নোট লিখে গিয়েছেন।
এছাড়া তাঁর পরিহিত গেঞ্জিতে বিভিন্ন ধরণের প্রেমের উক্তি লেখা আছে। ঘরের দেওয়ালসহ বিভিন্ন জায়গায় প্রেমপত্র লেখা আছে। ৮ পাতার সুইসাইড নোটের সব শেষে লিখেছেন ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী না, আই লাভ ইউ অদিতি।’ অদিতির মা বলেন, ‘২ বছর আগে বিয়ে হয়। ৬ মাস আগে তালাক দেয়। এর মধ্যে আর কোনো যোগাযোগ হয়নি। আমরা কেউ মৃত্যুর সংবাদ পেয়ে সেখানে যায়নি।’
কমেন্ট বক্স