মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আইনজীবীদের মর্যাদা রক্ষায় সহযোগিতা কামনা

  • আপলোড তারিখঃ ০৪-০১-২০২১ ইং
আইনজীবীদের মর্যাদা রক্ষায় সহযোগিতা কামনা
চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত কমিটির দায়িত্বভার গ্রহণ সমীকরণ প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত কমিটি-২০২১ দায়িত্বভার গ্রহণ করেছে। গতকাল রোববার দুপুরে জেলা আইনজীবী সমিতির কার্যালয়ের সভাকক্ষে এ দায়িত্বভার হস্তান্তর করা হয়। জেলা আইনজীবী সমিতির সহসভাপতি আব্দুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত দায়িত্বভার হস্তান্তর সভায় সাধারণ সম্পাদক আবুল বাশার নবনির্বাচিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে দায়িত্বভার তুলে দেন। নবনির্বাচিত কমিটির সভাপতি আলমগীর হোসেন, সহসভাপতি আব্দুল খালেক ও কাইজার হোসেন জোয়ার্দ্দার শিল্পী, সাধারণ সম্পাদক তালিম হোসেন, যুগ্ম সম্পাদাক আসলাম উদ্দীন (২) ও মাসুদ পারভেজ রাসেল, কার্যনির্বাহী সদস্য আমজাদ হোসেন, মালিক আমানুর রহমান বিপুল, নাসিম উদ্দিন, সাজ্জাদ হোসেন রকি, আসাদুজ্জামান মিল্টন, শাহিন আকতার, তুহিন আহমেদ, নাজমুল আহসান ও শরিফুল ইসলাম উপস্থিত ছিলেন। দায়িত্বভার হস্তান্তরকালে জেলা জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) বেলাল হোসেন, স্পেশাল পিপি আবু তালেব বিশ্বাস, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি নুরুল ইসলাম, এমএম শাহজাহান মুকুল, সিনিয়র আইনজীবী এমএম মনোয়ার হোসেন, মইনুদ্দিন মইনুল, আমজাদ আলী শাহ, শফিকুল ইসলাম শফি, ইজাজুল ইসলামসহ আইনজীবীরা উপস্থিত ছিলেন। এসময় নবনির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক তালিম হোসেন বলেন, বার ও বেঞ্চের মধ্যে আইনজীবীদের স্বার্থ সংরক্ষণ বিষয়গুলো ব্যহত না হয় এবং আইনজীবীদের মর্যাদা রক্ষায় সবার সহযোগিতা ও দোয়া কামনা করছি। এসময় নবনির্বাচিত কমিটির সভাপতি আলমগীর হোসেন বলেন, ‘আমরা যেন আশাহত না হয়। কাজ করতে গেলে ভুল-ত্রুটি ধরিয়ে দেবেন। আশি করি যে ভুল-ত্রুটি ধরিয়ে দেবেন, সেই প্রকৃত বন্ধু। বার ও বেঞ্চের মধ্যে সমন্বয় রাখতে সবকিছু করা হবে। আর যে অনিয়ম আছে, আপনাদের সহযোগিতায় দূর করা হবে।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ