গাংনীতে স্বতন্ত্র মেয়র প্রার্থীর প্রচার মাইক ভাঙচুরের অভিযোগ
- আপলোড তারিখঃ
০৪-০১-২০২১
ইং
গাংনী অফিস:
গাংনী পৌরসভা নির্বাচনে আবারও মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল ইসলামের প্রচার মাইক ভাঙচুর ও মাইকের মেশিন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।
গতকাল রোববার এশার আজানের পর গাংনীর বাসস্ট্যান্ডে এ ভাঙচুরের ঘটনা ঘটে।
প্রচার মাইকের ভ্যানচালক বাঁশবাড়ীয়া গ্রামের আজিজুল হকের ছেলে মো. সেলিম জানান, মেহেরপুর-কুষ্টিয়া সড়কে মেহেরপুরের দিকে যেতে গাংনী বাজারের আমিরুল মার্কেটের সামনে দিয়ে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল ইসলামের (জগ) মার্কা প্রতীকের প্রচারণা চলছিল। এসময় কয়েকজন লোক মাইক ভেঙে তাঁর ব্যবহৃত মোবাইল ফোনটিও ছিনিয়ে নেয়।
স্বতস্ত্র মেয়র প্রার্থী আশরাফুল ইসলাম বলেন, ‘গত শনিবার মাইক ভাঙচুর করেছে। আজ (রোববার) এশার আজানের পর গাংনী বাজারে আমার (জগ) মার্কার প্রচারণা চলছিল। এসময় আওয়ামী লীগ মনোনিত প্রার্থী আহম্মেদ আলীর লোকজন আমার প্রচার মাইক ভাঙচুর করে। এসময় ভ্যান চালকের মোবাইল ছিনিয়ে নেয়। আমি গতকালের ভাঙচুরের বিষয়ে লিখিত পাঠিয়েছি বিভিন্ন দপ্তরে। আজকের ঘটনাটিও জেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তার নিকট লিখিত অভিযোগের জন্য প্রস্তুতি নিচ্ছি।’
আওয়ামী লীগ মনোনিত নৌকা প্রতীকের প্রার্থী আহম্মেদ আলী জানান, এমন কোনো ঘটনা আমার জানা মতে ঘটেনি।
জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা আহম্মেদ আলী জানান, ‘শনিবার বিকেলে একটি মাইক ভাঙচুরের ঘটনা আমার দপ্তরে লিখিত আকারে জানানো হয়েছে। আজকের (রোববার) কোনো ঘটনা আমার নিকট এখন পর্যন্ত লিখিতভাবে কেউ জানায়নি।’
কমেন্ট বক্স