অভিযুক্ত নার্সের বিরুদ্ধে তদন্ত কমিঠি গঠন
- আপলোড তারিখঃ
০৪-০১-২০২১
ইং
রোগীদের থেকে টাকা নেওয়ার অভিযোগে সংবাদ প্রকাশ
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা সদর হাসপাতালে সাপ্লাই থাকার পরেও বাইরে থেকে সিরিঞ্জ নিয়ে আসা ও রোগীদের থেকে টাকা নেওয়ার অভিযোগে সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসেছে জেলা স্বাস্থ্য বিভাগ। এ ঘটনার গঠন করা হয়েছে তদন্ত কমিটি। গতকাল রোববার সকালে জেলা স্বাস্থ্য বিভাগের এক আলোচনা সভায় তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়।
জানা যায়, গত শনিবার (২ জানুয়ারি) ‘চুয়াডাঙ্গা সদর হাসপাতালে সাপ্লাই থাকলেও বাইরে থেকে নিয়ে আসা হচ্ছে সিরিঞ্জ, নার্সের বিরুদ্ধে রোগীদের থেকে টাকা নেওয়ার অভিযোগ’ শিরোনামে দৈনিক সময়ের সমীকরণ পত্রিকায় একটি প্রতিবেদন প্রকাশ হয়। এরপর থেকে জেলা স্বাস্থ্য বিভাগ নড়েচড়ে বসে। অভিযুক্ত নার্স বিভা লাহিড়ী নিজেকে বাঁচাতে বিভিন্ন মহলে তদবির করছেন বলেও জানা গেছে।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. সাজিদ হাসান বলেন, ‘এ ঘটনায় আমাকে প্রধান করে তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিঠি গঠন করেন জেলা সিভিল সার্জন। তিন কার্যদিবসের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার জন্য বলা হয়েছে।’
কমেন্ট বক্স