আলমডাঙ্গা হাটবোয়ালিয়া পুলিশ শপিং কমপ্লেক্সের উদ্বোধনে এসপি জাহিদ
- আপলোড তারিখঃ
০৩-০১-২০২১
ইং
ভ্রাম্যমাণ প্রতিবেদক, আলমডাঙ্গা:
আলমডাঙ্গার নবনির্মিত পুলিশ শপিং কমপ্লেক্সের উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার বেলা একটার দিকে ফিতা কেটে পুলিশ শপিং কমপ্লেক্সের উদ্বোধন করেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার জাহিদুল ইসলাম। এসময় সকল পুলিশ সদস্য ও ভাড়াটিয়া দোকান মালিকদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। এসময় তিনি বলেন, এই পুলিশ শপিং কমপ্লেক্সে আপনারা অনেক স্বাচ্ছন্দ ও নিরাপত্বার সঙ্গে কেনাকাটা করতে পারবেন বলে আশা রাখছি। একই সঙ্গে পুলিশ শপিং কমপ্লেক্সে সকলকে স্বাগত জানান তিনি।
উদ্বোধন অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) কনক কুমার, সিনিয়র সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) আবু রাসেল, আলমডাঙ্গা থানা ইনচার্জ আলমগী কবির। এসময় আরও উপস্থিথ ছিলেন হাটবোয়ালিয়া ক্যাম্প ইনচার্জ মেজবাহুর রহমান, মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি ও হাটবোয়ালিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি জিনারুল ইসলাম বিশ্বাস, হাটবোয়ালিয়া স্কুল এন্ড কলেজের সভাপতি নাহিদ হাসনাত সোহাগ, হাটবোয়ালিয়া বাজার কমিটির সভাপতি রফিকুল হুদা ও সেক্রেটারি নাসিরুদ্দিন, জেলা ও থানা পুলিশ সদস্যসহ ভাড়াটিয়া দোকান মালিক সদস্যবৃন্দ।
কমেন্ট বক্স