সভাপতি মুনতাজ আলী, সম্পাদক মামুন
- আপলোড তারিখঃ
০৩-০১-২০২১
ইং
চুয়াডাঙ্গা আন্ত:জেলা ট্রাক ও ট্রাঙ্কলরী শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন
এমপি ছেলুন জোয়ার্দ্দারকে নবনির্বাচিতদের ফুলেল শুভেচ্ছা
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা আন্ত:জেলা ট্রাক ও ট্রাঙ্কলরী শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন ২০২১-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার টাউন ফুটবল মাঠ সংলগ্ন তাঁদের জেলা কার্যালয়ে সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত বিরতীহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। পরে রাত সাড়ে আটটার দিকে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন চুয়াডাঙ্গা আন্ত:জেলা ট্রাক ও ট্রাঙ্কলরী শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন ২০২১-২০২৩ এর প্রধান নির্বাচন কমিশনার অ্যাড. কাইজার হোসেন জোয়ার্দ্দার শিল্পি। এসময় সহকারী নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন অ্যাড. আবু তালেব বিশ্বাস ও অ্যাড. মনোয়ার হোসেন সুরুজ।
নির্বাচনে সভাপতি পদে ৮১৯ ভোট পেয়ে নির্বাচিত হন মুনতাজ আলী। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী শাহিন উদ্দীন ভোট পেয়েছেন ৪৪৪। সহসভাপতি পদে যথাক্রমে ৫৮৯ ও ৫৩৭ ভোট পেয়ে পিরু মিয়া ও ওহিদ উদ্দীন নির্বাচিত হয়েছেন। তাঁদের নিকটতম প্রতিদ্বন্দ্বী আলী আকবর পেয়েছেন ৩৬৫ ভোট। সাধারণ সম্পাদক পদে মামুন অর রশিদ ৭৩৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী কোরবান আলী পেয়েছেন ৫০১ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে আনোয়ার হোসেন আনু ৬৯৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী লালন বিশ্বাস পেয়েছেন ৪১৯ ভোট। কোষাধ্যক্ষ পদে দোলোয়ার হোসেন খোকা ৭৮৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী শরিফুল ইসলাম ২৮১ ভোট পেয়েছেন।
বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন, যুগ্ম সম্পাদক মিজানুর আরেফিন, সহসম্পাদক হাফিজুর রহমান শান্ত, প্রচার সম্পাদক আলাউদ্দীন আলা, কার্যকরি সদস্য তহিদুল ইসলাম, সোহেল, নবিন মন্ডল, টিটন, শহিদুল ইসলাম, শান্তি মিয়া, ডাবলু মিয়া ও জনি মিয়া।
পরে, নির্বাচিতরা চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপিকে ফুলেল শুভেচ্ছা জানান।
কমেন্ট বক্স