মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা দুই যুবককে কুপিয়ে জখমের ঘটনায় একজন আটক

  • আপলোড তারিখঃ ০২-০১-২০২১ ইং
চুয়াডাঙ্গা দুই যুবককে কুপিয়ে জখমের ঘটনায় একজন আটক
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা পৌর এলাকার ইসলামপাড়ায় থার্টিফাস্ট রাতে পিকনিকে নাচ-গানের সময় সংঘর্ষের ঘটনায় একই এলাকার রাজন নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার ঘটনার পর রাতেই তাঁকে আটক করা হয়। সংঘর্ষে আহত জিসানের নানা শুকুর আলী বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় একটি মামলা দায়ের করেন। গ্রেপ্তার রাজন (২১) ইসলামপাড়ার মুকুল হোসেনের ছেলে। জানা যায়, থার্টিফাস্ট রাতে পিকনিকে নাচ-গানের সময় নিজেদের মধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়ে ইসলামপাড়ার কয়েকজন যুবক। এ সময় কবির, মাহাফুজ, হাসিব রাজা, আরাফাতসহ কয়েকজন ধারালো অস্ত্র দিয়ে পারভেজ ও জিসান নামে দুই যুবককে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা আহত দুই যুবককে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাঁদের দুজনকেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। এ ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ঘটনার সাথে জড়িত রাজনকে আটক করে। পরে আহত জিসানের নানা শুকুর আলী বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় একটি মামলা দায়ের করেন।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ