মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহে চোরাই মোটরসাইকেলসহ ভুয়া পুলিশ সদস্য আটক

  • আপলোড তারিখঃ ০২-০১-২০২১ ইং
ঝিনাইদহে চোরাই মোটরসাইকেলসহ ভুয়া পুলিশ সদস্য আটক
প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহে চোরাই মোটরসাইকেলসহ রনি ইসলাম (২২) নামের এক ভুয়া পুলিশ সদস্যকে আটক করেছে ট্রাফিক পুলিশ। গত বৃহস্পতিবার বেলা একটার দিকে শহরের হামদহ মোড় এলাকা থেকে চোরাই মোটরসাইকেলসহ তাঁকে আটক করা হয়। আটক রনি ঝিনাইদহ সদর উপজেলার মীরের হুদা গ্রামের আবু তালেবের ছেলে। ঝিনাইদহ ট্রাফিক পুলিশের সার্জেন্ট মোস্তাফিজুর রহমান জানান, বৃহস্পতিবার দুপুরে শহরের হামদহ মোড়ে ট্রাফিক পুলিশের চেকপোস্ট চলাকালে সন্দেহজনক মনে হওয়ায় রনি ইসলামকে দাড় করানো হয়। তাঁর সঙ্গে থাকা মোটরসাইকেলে পুলিশের স্টিকার লাগানো ছিলো। তাকে দাড় কড়ালে সে নিজেকে পুলিশ সদস্য পরিচয় দেন এবং মোটরসাইকেলটি পুলিশের (সরকারি) বলে জানান। তাঁর কথাবার্তায় সন্দেহে হওয়ায় তাকে ট্রাফিক অফিসে এনে জিজ্ঞাসাবাদ করলে তাঁর কথার সত্যতা পাওয়া যায়নি। এমনকি পজ মেশিনের সাহায্যে গাড়ির কাগজপত্র পরীক্ষা করে দেখা যায়, গাড়ির নম্বরের সঙ্গে ইঞ্জিনের নম্বরের কোনো মিল নেই এবং তিনি নিজেও পুলিশ সদস্য নন। ফলে দুপুরেই তার বিরুদ্ধে মামলা দায়ের করে সদর থানায় সোপর্দ করা হয় এবং মোটরসাইকেলটি চোরাই হিসেবে জব্দ করা হয়।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ