আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর অর্থদণ্ড
- আপলোড তারিখঃ
০১-০১-২০২১
ইং
ভ্রাম্যমান প্রতিবেদক, আলমডাঙ্গা:
আলমডাঙ্গায় এক মাদকসেবীকে ২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার আলমডাঙ্গা উপজেলার চিৎলা ইউনিয়নের গোকুলখালী বাজারে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। জানা গেছে, মেহেরপুর সদর উপজেলার বাড়াদী বাজার পাড়ার মোমিনপুরের আব্দুর রহমানের ছেলে মিয়ারুল ইসলামকে (১৯) গোপন সংবাদের ভিত্তিতে গোকুলখালী পশুবাজারে অভিযান চালিয়ে বাংলা মদসহ মিয়ারুল ইসলামকে হাতেনাতে আটক করে গোকুলখালি ক্যাম্পের এএসআই বিকাশ চন্দ্র। আটকের পরে বিষয়টি আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার লিটন মো. আলীকে অবহিত করলে তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৪২(১) ধারায় মিয়ারুল ইসলামকে ২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।
কমেন্ট বক্স