মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গাংনীতে জমি সংক্রান্ত বিরোধে নারীসহ আহত ৪

  • আপলোড তারিখঃ ০১-০১-২০২১ ইং
গাংনীতে জমি সংক্রান্ত বিরোধে নারীসহ আহত ৪
গাংনী অফিস: মেহেরপুরের গাংনীতে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে একই পরিবারের চারজন গুরুতর জখম হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে গাংনী উপজেলার নওদা মটমুড়া গ্রামে এ ঘটনা ঘটে। এসময় স্থানীয় ব্যক্তিরা আহতদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আহতরা হলেন- মটমুড়া গ্রামের সের আলী (৭০), সের আলীর স্ত্রী আরজিয়া খাতুন (৬০), খোকন (৩০), তাঁর স্ত্রী সেলিনা খাতুন (২৯) ও শাখাওয়াত হোসেন (২৫)। আহত খোকন আলী অভিযোগ বলেন, ‘আমার পিতা সের আলী পৈর্তৃক সম্পত্তির সাড়ে চারকাঠা অংশ পেয়েছেন। অংশ মোতাবেক আমাদের অন্য চাচা ও চাচাতো ভাইয়েরা তিন কাঠা দখল দিয়েছে। দশ বছর যাবত দেড় কাঠা জমি দখল দেইনি। এবিষয়ে আমরা আমাদের চাচাদের সাথে কথা বলতে গেলে খলিলুর রহমানের ছেলে জিল্লুর রহমান, শহিদুল ইসলামসহ জিল্লুর রহমানের ছেলে একলাচুর রহমান মিলে লোহার রড ও হাসুয়া দিয়ে আমাদেরকে রক্তাক্ত জখম করে।’ এ বিষয়ে গাংনী থানার অফিসার ইনচার্জ বজলুর রহমান বলেন, এমন ঘটনার অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ