জীবননগর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মামুন পারভেজকে অব্যাহতি
- আপলোড তারিখঃ
৩১-১২-২০২০
ইং
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, চুয়াডাঙ্গা জেলা শাখার অন্তর্গত জীবননগর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মামুন পারভেজকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে অব্যাহতি দেওয়া হয়েছে। গতকাল বুধবার চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক রুহুল আমিন সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। একই সঙ্গে জীবননগর উপজেলা ছাত্রদলের ১ নম্বর যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমানকে ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করার নির্দেশ প্রদান করেছেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সভাপতি মো. শাহাজান খাঁন ও সাধারণ সম্পাদক মোমিনুর রহমান মোমিন। (প্রেস বিজ্ঞপ্তি)
কমেন্ট বক্স