মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তাসহ দুজন নিহত

  • আপলোড তারিখঃ ৩১-১২-২০২০ ইং
কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তাসহ দুজন নিহত
প্রতিবেদক, কালীগঞ্জ: কালীগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ইকবাল হোসেন (৩৫) ও ইমদাদুল হক (৩২) নামে এক ব্যাংক কর্মকর্তাসহ দুজন নিহত হয়েছে। গতকাল বুধবার কালীগঞ্জ উপজেলার বারবাজার ও ঝিনাইদহ সদর উপজেলার গান্না বাজার এলাকায় এ দুটি দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- কালীগঞ্জ উপজেলার মথুরাপুর গ্রামের আশাদুল ইসলামের ছেলে ইমদাদুল হক ও কালীগঞ্জ বারবাজার এলাকার ইকবাল হোসেন। জানা যায়, গতকাল মোটরসাইকেলযোগে যশোরে যাচ্ছিলেন ইকবাল হোসেন। পথের মধ্যে কালীগঞ্জ বারবাজারে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মুরগি বোঝায় কাভার্ডভ্যান তাঁকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এসময় রাস্তার ওপর ছিটকে পড়ে ঘটনাস্থলেই তিনি নিহত হন। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে। এদিকে, চুয়াডাঙ্গা থেকে মোটরসাইকেলযোগে নিজ বাড়ি মথুরাপুরে ফিরছিলেন ইমদাদুল হক। পথের মধ্যে সদর উপজেলার গান্না বাজার এলাকায় পৌঁছালে একটি ভ্যানের সাথে ধাক্কা লেগে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর আছড়ে পড়ে গেলে কালীগঞ্জগামী একটি সবজি বোঝায় ট্রাকের চাকায় পিষ্ট হন। স্থানীয় ব্যক্তিরা তাঁকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহা. মাহফুজুর রহমান জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তাসহ দুজন নিহত হয়েছেন। নিহতদের ময়নাতদন্তের ব্যবস্থা করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ