মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে চলন্ত পাওয়ারটিলারে চড়তে যেয়ে শিশুর মৃত্যু

  • আপলোড তারিখঃ ৩০-১২-২০২০ ইং
জীবননগরে চলন্ত পাওয়ারটিলারে চড়তে যেয়ে শিশুর মৃত্যু
সমীকরণ প্রতিবেদক: জীবননগরে চলন্ত পাওয়ারটিলারে চড়তে যেয়ে মোহাম্মদ আব্দুল্লাহ (৯) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আব্দুল্লাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে পরীক্ষা নিরীক্ষা করে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করে। নিহত আব্দুল্লাহ কয়া গ্রামের বখতিয়ার হোসেন প্রকাশের ছেলে। জানা যায়, গতকাল দুপুরে সমবয়সীদের সঙ্গে এলাকার রাস্তার ধারে খেলা করছিল আব্দুল্লাহ। এসময় রাস্তা দিয়ে একটি মাটি ভর্তি পাওয়ারটিলার যেতে দেখে দৌড়ে তাতে চড়তে চেষ্টা করে। এক পর্যায়ে হাত ফসকে পাঁকা রাস্তার ওপর পড়ে মারাক্তক জখম হয় সে। স্থানীয় ব্যক্তিরা দ্রুত তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্ষে নেয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে শিশুটিকে মৃত ঘোষণা করে। এদিকে গতকালই জানাজা শেষে গ্রাম্য কবরস্থানে শিশুটির দাফন কার্য সম্পন্ন করা হয়।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ