মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ময়নাতদন্ত শেষে শাকিবের লাশের দাফন সম্পন্ন

  • আপলোড তারিখঃ ২৮-১২-২০২০ ইং
ময়নাতদন্ত শেষে শাকিবের লাশের দাফন সম্পন্ন
দর্শনা অফিস: চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের যদুপুর গ্রামে অপহরণের পর হত্যাকাণ্ডের শিকার শাকিবের লাশের ময়নাতদন্ত শেষে দাফনকার্য সম্পন্ন করা হয়েছে। গতকাল রোববার বেলা দুইটার দিকে ময়নাতদন্ত শেষে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গ থেকে লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করেছে পুলিশ। বিকেল চারটায় শাকিবের লাশ নিজ গ্রাম বেগমপুরের যদুপুরে পৌঁছায়। শাকিবের মরদেহ গ্রামে পৌঁছালে পরিবার ও প্রতিবেশিদের আহাজারিতে এলাকার বাতাস ভারি হয়ে ওঠে। মাছ ব্যবসায়ী হিসেবে পরিচিত কিশোর শাকিবের ব্যবহারে মুগ্ধ গ্রামবাসী শাকিবকে শেষ বারের মত দেখতে ভীড় জমায়। গতকালই বাদ মাগরিব জানাজা শেষে গ্রামের কবরস্থানের শাকিবের লাশের দাফনকার্য সম্পন্ন করা হয়। দাফন শেষে কিশোর শাকিব হত্যাকাণ্ডের ঘটনায় গ্রামবাসী প্রকৃত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ