মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গাংনীতে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

  • আপলোড তারিখঃ ২৭-১২-২০২০ ইং
গাংনীতে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক
প্রতিবেদক, মেহেরপুর: মেহেরপুরের গাংনীতে ১শ ৮২ বোতল ফেনসিডিলসহ আসাদ (২৩) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মেহেরপুর জেলা ডিবি পুলিশ। গতকাল শনিবার রাত সাড়ে আটটার দিকে তাকে আটক করে। আটককৃত আসাদ উপজেলার কল্যাণপুর গ্রামের জামালের ছেলে। মেহেরপুর জেলা ডিবি পুলিশের ওসি জুলফিকার আলী জানান, মেহেরপুর গাংনী উপজেলার বাওট বাজারের পাখি ভ্যানে মাদক পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে এসআই অজয় কুমার কুন্ডু, এএসআই হাসান হাবিব ও সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী আসাদকে আটক করে। এসময় পাখি ভ্যানে থাকা বস্তা থেকে ১শ ৮২ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। আটককৃত আসাদের বিরুদ্ধে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ