মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কার্পাসডাঙ্গা পুলিশের অভিযানে গাঁজাসহ দুজন আটক

  • আপলোড তারিখঃ ২৭-১২-২০২০ ইং
কার্পাসডাঙ্গা পুলিশের অভিযানে গাঁজাসহ দুজন আটক
প্রতিবেদক, দামুড়হুদা: দামুড়হুদার কার্পাসডাঙ্গা ফাঁড়ির পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে দুই শ গ্রাম গাঁজাসহ দুজনকে আটক করেছে। আটককৃতরা হলেন- সুবুলপুর গ্রামের মৃত সাইদার আলীর ছেলে মোস্তফা হোসেন ও একই গ্রামের মৃত তোফাজ্জেল হকের ছেলে আসাদুল হক। গতকাল শনিবার বিকেল পাঁচটার দিকে কার্র্পাসডাঙ্গা কবরস্থানের নিকট থেকে তাঁদেরকে আটক করা হয়। জানা যায়, দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেকের নেতৃত্বে এসআই আতিকুর রহমান জুয়েল ও এএসআই জাহিদুল ইসলাম ফোর্স নিয়ে দামুড়হুদা উপজেলার সুবুলপুর গ্রামের মৃত সাইদার আলীর ছেলে মোস্তফা হোসেন ও একই গ্রামের মৃত তোফাজ্জেল হকের ছেলে আসাদুল হককে কার্পাসডাঙ্গা ভূমিহীনপাড়ার করস্থানের নিকট থেকে আটক করে। পরে তাঁদের দেহ তল্লাশি করে উভয়ের কাছ থেকে দুই শ গ্রাম গাঁজা উদ্ধার করে। এ ব্যাপারে তাদের বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানায় মামলা দায়ের করেন পুলিশ (যার মামলা নং ৭)। আজ রোববার তাদেরকে আদালতের মাধমে জেলহাজতে প্রেরণ করা হবে বলে পুলিশ জানায়।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ