মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপনের অনুমোদন

  • আপলোড তারিখঃ ২৬-১২-২০২০ ইং
চুয়াডাঙ্গায় সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপনের অনুমোদন
সমীকরণ প্রতিবেদক: চুয়াডাঙ্গায় স্থাপিত হচ্ছে সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট। দামুড়হুদা উপজেলার হাউলীতে এ পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপনের অনুমোদন মিলেছে। পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপনের প্রস্তাবিত জমি অধিগ্রহণের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে চুয়াডাঙ্গা জেলা প্রশাসন। চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ কর্মকর্তা শিবানী সরকার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে- ‘সারা দেশের ২৩টি জেলায় পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপন শীর্ষক প্রকল্পের আওতাধীন চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার হাউলী মৌজায় পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপনের লক্ষে জনপ্রয়োজন এবং জনস্বার্থমূলক উদ্দেশ্য, সেহেতু এক্ষণে স্থাবর সম্পত্তি অধিগ্রহণ ও হুকুম দখল আইন, ২০০৭ (২০১৭ সালের ২১ নম্বর আইন) এর ৪ ধারার অধীনে এদদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য নোটিশ জারি করা হলো যে, বর্ণিত সম্পত্তি সরকার কর্তৃক অধিগ্রহণ করার প্রস্তাব করা হয়েছে। উক্ত সম্পত্তিতে স্বার্থবান যেকোনো ব্যক্তি এই নোটিশ জারির ১৫ (পনের) দিনের মধ্যে প্রস্তাবিত সম্পত্তির অধিগ্রহণের বিরুদ্ধে আপত্তি দায়ের করতে পারবেন।’ এছাড়া এ সংক্রান্ত বিস্তারিত তথ্য চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের ওয়েবসাইট িিwww.chuadanga.gov.bd তে পাওয়া যাবে।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ