বর্ণিল আয়োজনে শুভ বড়দিন উদ্যাপন
- আপলোড তারিখঃ
২৬-১২-২০২০
ইং
নিজস্ব প্রতিবেদক:
বর্ণিল আয়োজনে উদ্যাপিত হয়েছে খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব বড়দিন। চুয়াডাঙ্গা জেলায় সবচেয়ে বেশি খ্রিস্টান সম্প্রদায়ের লোক বাস করে কার্পাসডাঙ্গায়। তবে এবারে বিশ্বব্যাপী করোনার মহামারির কারণে প্রশাসনের নির্দেশ মোতাবেক সেখানে সীমিতভাবে অনুষ্ঠানের আয়োজন করা হয়। খ্রিস্ট ধর্মাবলম্বীদের বিশ্বাস, ঈশ্বরের পরিকল্পনা বাস্তবায়নের জন্য একজন নারীর প্রয়োজন ছিল। সেই নারীই হলেন কুমারী মেরি- মুসলমানদের কাছে যিনি পরিচিত বিবি মরিয়ম হিসাবে। ধর্মবিশ্বাস বলে, ‘ঈশ্বরের অনুগ্রহে ও অলৌকিক ক্ষমতায়’ মেরি কুমারী হওয়া সত্ত্বেও গর্ভবতী হন। ঈশ্বরের দূত গ্যাব্রিয়েলের (জিব্রাইল) কথা মতো শিশুটির নাম রাখা হয় যিশাস, যা বাংলায় ‘যিশু’। ধর্মের শিক্ষাভ্রষ্ট তৎকালীন ইহুদি সম্প্রদায়ের মধ্যে ঈশ্বরের প্রতিনিধি হিসেবে আবির্ভূত এ শিশুটিই বড় হয়ে খ্রিস্টধর্ম প্রচার করেন। ইসলাম ধর্ম বিশ্বাসে তাঁকে হযরত ঈসা (আ.) বলা হয়।
কমেন্ট বক্স