জেলা পরিষদকে খাজনা না দেওয়ার হুমকি!
- আপলোড তারিখঃ
২৬-১২-২০২০
ইং
জীবননগরে জেলা পরিষদের ইজারাকৃত মালিকদের প্রতিবাদ সভা
জীবননগর অফিস:
চুয়াডাঙ্গা জেলা পরিষদের ইজারাকৃত জমির খাজনা বাৎসারিক থেকে মাসিক করার প্রতিবাদে জীবননগরে ইজারাকৃত মালিকদের প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বেলা সাড়ে তিনটায় জীবননগর স্টেডিয়াম মাঠে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। জীবননগর ডিগ্রি কলেজের সাবেক উপাধ্যক্ষ নজরুল ইসলামের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য দেন কাজী বদরুদ্দৌজা, মুন্সী নাসির উদ্দিন, সাবেক কমিশনার রফিকুল ইসলাম, জীবননগর পৌরসভার সাবেক মেয়র হাজী আশরাফুল ইসলাম, ৪ নম্বর সীমান্ত ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী শাজাহান আলী, শিক্ষক আ. সামাদ, হাজি মশিয়ার রহমান, কাজী খালিদ হোসেন প্রমুখ।
এ সময় ইজারাকৃত মালিকরা অভিযোগ করে বলেন, ‘চুয়াডাঙ্গা জেলার কোথাও জেলা পরিষদের ইজারাকৃত জমির খাজনা বাৎসারিক থেকে মাসিক করা হয়নি। শুধুমাত্র জীবননগর উপজেলাতে করা হয়েছে। এখানে কিছু দালালচক্র তাদের নিজেদের স্বার্থ হাসিল করার জন্য জেলা পরিষদের কিছু অসাধু কর্মকর্তার যোগসাজসে এ ধরনের কাজ করছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানায়। পাশাপাশি যতদিন পর্যন্ত আবার বাৎসারিক হারে খাজনা না নিবে, ততদিন পর্যন্ত আমরা জেলা পরিষদের আর কোনো খাজনা দিব না।’
কমেন্ট বক্স