মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মডেল ওয়ার্ড বিনির্মাণে টেবিল ল্যাম্পে ভোট দেওয়ার আহ্বান

  • আপলোড তারিখঃ ২৬-১২-২০২০ ইং
মডেল ওয়ার্ড বিনির্মাণে টেবিল ল্যাম্পে ভোট দেওয়ার আহ্বান
চুয়াডাঙ্গায় কাউন্সিলর প্রার্থী চাঁদের নির্বাচনী প্রচারে প্রেসক্লাব নেতৃবৃন্দ সমীকরণ প্রতিবেদক: চুয়াডাঙ্গা পৌরসভার কাউন্সিলর প্রার্থী কামরুজ্জামান চাঁদের টেবিল ল্যাম্প প্রতীকে ভোট দেওয়ার অনুরোধ জানিয়েছেন প্রেসক্লাব সভাপতি-সম্পাদকসহ সদস্যবৃন্দ। নিজেরায় টেবিল ল্যাম্প প্রতীকের প্রচার-প্রচারণায় মাঠে নেমে ভোটারদের এ অনুরোধ জানান সভাপতি সরদার আল আমিন ও সাধারণ সম্পাদক রাজিব হাসান কচি। গতকাল শুক্রবার দুপুরের পর প্রেসক্লাবের হলরুমে সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে একটি নির্বাচনী মিছিল বের হয়। বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা ইউনিটের সহ-সাধারণ সম্পাদক প্রার্থী কামরুজ্জামান চাঁদের নির্বাচনী মিছিলটি ৯ নম্বর ওয়ার্ড এলাকার সিনেমা হল পাড়া, গুলশানপাড়া, হাসপাতাল পাড়া, থানা কাউন্সিলপাড়া গোরস্তানপাড়া, আরামপাড়া, কলেজপাড়া হয়ে সিনেমাহলের সামনে শেষ হয়। এসময় কামরুজ্জামান চাঁদের টেবিল ল্যাম্প প্রতীকে ভোট দেওয়ার অনুরোধ জানান প্রেসক্লাব নেতৃবৃন্দ। এর আগে শুক্রবার দুপুরে চুয়াডাঙ্গা প্রেসক্লাবের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রেসক্লাব সভাপতি সরদার আল আমিন বলেন, ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী কামরুজ্জামান চাঁদ শুধু একজন প্রার্থীই নন, তিনি সাংবাদিকও। কামরুজ্জামান চাঁদ নির্বাচিত হলে প্রেসক্লাব নেতৃবৃন্দ তথা সাংবাদিকদের সাথে নিয়ে তার ওয়ার্ডকে সহজেই মডেল ওয়ার্ড হিসেবে রূপান্তর করতে পারবেন বলে আমরা বিশ্বাস করি। সাধারণ সম্পাদক রাজিব হাসান কচি বলেন, প্রার্থী কামরুজ্জামান চাঁদ যেমন সাংগঠনিক, তেমনই কর্মঠ। যার ফলে পুরো প্রেসক্লাব নেতৃবৃন্দ তার প্রচার-প্রচারণায় প্রত্যক্ষ অংশগ্রহন করছে। যদিও একজন প্রার্থীর পক্ষ নিয়ে প্রেসক্লাব তথা সাংবাদিক সমাজের প্রত্যক্ষ অংশগ্রহন একেবারেই বিরল। সাংবাদিক শেখ সেলিম বলেন, চুয়াডাঙ্গা পৌরসভা নির্বাচনে প্রেসক্লাবের পূর্ণ সমর্থন নিয়ে এই প্রথম কোন সাংবাদিক নির্বাচন করছে। আমরা বিশ্বাস করি তিনি নির্বাচিত হলে ৯নং ওয়ার্ড উন্নয়ন বয়ে আনবে। উন্নয়নের জন্য প্রেসক্লাব নেতৃবৃন্দ তাকে সর্বদা সহযোগিতা করবে। তাই কামরুজ্জামান চাঁদকে নির্বাচিত করার জন্য ওয়ার্ডবাসীকে অনুরোধ জানায়। অনুষ্ঠানে প্রার্থী কামরুজ্জামান চাঁদ আবেগ আপ্লুত হয়ে বলেন, চুয়াডাঙ্গা প্রেসক্লাব আজ আমাকে যে সম্মান দিয়েছে তার জন্য আমি চির ঋণী। আমি এর আগেও প্রেসক্লাবের সাথে ছিলাম এবং আগামীতেও সবসময় চুয়াডাঙ্গা প্রেসক্লাব তথা সাংবাদিকদের কাঁধে কাঁধ মিলিয়ে থাকবো ইনশাল্লাহ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক সময়ের সমীকরণ-এর প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন, প্রেসক্লাব সদস্য আহাদ আলী মোল্লা, শাহ আলম সনি, আতিয়ার রহমান, অ্যাড. রফিকুল ইসলাম, রফিক রহমান, বিপুল আশরাফ, খাইরুজ্জামান সেতু, আলমগীর কবির শিপলু, মাহফুজ মামুন, খাইরুল ইসলাম, পলাশ আহমেদ, মশিউর রহমান, রিফাত রহমান, সনজিত কর্মকার, মফিজুর রহমান জোয়ার্দ্দার প্রমুখ।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ