চুয়াডাঙ্গা ইভিএমের ডেমো ভোটিং অনুষ্ঠিত
- আপলোড তারিখঃ
২৬-১২-২০২০
ইং
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা পৌরসভা নির্বাচনে ইভিএমের ব্যবহার শেখাতে মক ভোটিং কার্যক্রম শুরু করেছে জেলা নির্বাচন অফিস। গতকাল শুক্রবার পৌর এলাকার বিভিন্ন জনবহুল স্থানে এই ডেমো ভোটিং কার্যক্রম করে তারা। সাধারণ ভোটারদের দেখানোর জন্য আজ ৩৩টি ভোটকেন্দ্র ভোট কেন্দ্রে মক ভোটিং অনুষ্ঠিত হবে। ইভিএমে তিনটি মেশিন থাকবে। একটিতে মেয়র প্রার্থী, অন্য একটিতে সাধারণ কাউন্সিলর ও আরেকটিতে সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীদের নাম-প্রতীকের তালিকা থাকবে। ভোট প্রদানের প্রক্রিয়াও খুব সহজ। প্যানেলে পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে বেরিয়ে গেলেন।
মক ভোটিংয়ে ভোট দিয়ে চুয়াডাঙ্গা পৌর এলাকার মুনতাসির মুনিম ইভিএমে ভোট দেওয়া খুব সহজ মন্তব্য করে বললেন, ‘এখন শিক্ষিত-অশিক্ষিত সবাই মোবাইল ফোন ব্যবহার করেন। তাই ইভিএমে ভোট দেওয়া কারও জন্যই কঠিন হবে না।’ যন্ত্রের মাধ্যমে ভোট দেওয়াটা সবার কাছে নতুন। অনেকের কাছে বিষয়টি ভীতিকরও ছিল। এমন একজন চায়ের দোকানি আরিফুর রহমান। ভোট দেওয়ার পর অবশ্য তাঁর ভয় কেটে গেছে। আরিফুর রহমান বলছিলেন, ‘আমাগের জন্যি বিষয়ডা কঠিন। তবে ভোট দ্যাওয়ার পর ভালো লাগতিছে। কেউ দ্যাহায়ে দিলে সমেস্যা হবে না।’
জেলা নির্বাচন কর্মকর্তা ও চুয়াডাঙ্গা পৌর নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা তারেক আহমেমদ বলেন, এবার যে ইভিএম ব্যবহার করা হচ্ছে, সেগুলো আগের তুলনায় অনেক আধুনিক। ভোট দেওয়াও খুব সহজ। তিনি মক ভোটিং এ অংশ নিয়ে ইভিএমে ভোট দেওয়া শিখে নেওয়ারও আহ্বান জানান।
কমেন্ট বক্স