মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে আটক ১১ শিবির কর্মী রিমান্ডে

  • আপলোড তারিখঃ ২৫-১২-২০২০ ইং
মেহেরপুরে আটক ১১ শিবির কর্মী রিমান্ডে
প্রতিবেদক, মেহেরপুর: মেহেরপুর শহরের সেখপাড়া থেকে আটক মেহেরপুর পৌরসভার সংরক্ষিত মহিলা কাউন্সিলর শিউলি আক্তারসহ ১১ জন শিবির কর্মীকে ২ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার মেহেরপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহীন রেজার আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে সংরক্ষিত মহিলা কাউন্সিলরসহ ১১ জনকে ৭ দিনের রিমান্ডের আবেদন জানানো হয়। পরে শুনানি শেষে আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন। কোর্ট ইন্সপেক্টর গোলাম মোহাম্মদ রিমান্ডের পক্ষে শুনানিতে অংশগ্রহণ করেন। আসামিদের রিমান্ডের বিরোধিতা করেন মারুফ আহমেদ বিজন, কামরুল হাসানসহ হাফ ডজন আইনজীবী। উভয় পক্ষের শুনানির পর বিচারক শাহীন রেজা ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে কড়া পুলিশি পাহারার মধ্যে ১১ জনকে কারাগারে পাঠানো হয়। গত রোববার সন্ধ্যার দিকে মেহেরপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শাহীন রেজার নির্দেশে পৌরসভার ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর শিউলি আক্তার, মেহেরপুর শহরের হঠাৎ পাড়ার আব্দুল ওহাবের ছেলে মেহেদী হাসান (২২), সানোয়ার হোসেনের ছেলে সাখাওয়াত হোসেন (২২), সদর উপজেলার আশরাফপুর গ্রামের আবুল কালামের ছেলে রাজু আহমেদ (২২), আক্কাস আলীর ছেলে আবুল হাসান (২২), রফিজ উদ্দিনের ছেলে মাহবুব (১৯), কামদেবপুর গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে আবুল বাশার (২০), কোলা গ্রামের শহিদুল ইসলামের ছেলে খালিদ সাইফুল্লাহ (১৯), চকশ্যামনগর গ্রামের আজগর আলীর ছেলে সাইফুল ইসলাম (১৯), হঠাৎপাড়ার গিয়াস উদ্দিনের ছেলে আব্দুল্লাহ (১৯) ও আলমপুর গ্রামের আজিজুল হকের ছেলে ইকবাল হোসেনকে (১৯) কারাগারে পাঠানো হয়। উল্লেখ্য, গত শনিবার বিকেলের দিকে গোপন সূত্রে খবর পেয়ে মেহেরপুর ডিবি পুলিশের একটি দল মোট ১৮ জন শিবির কর্মীকে আটক করে। এর মধ্যে ৭ জন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তাদেরকে যশোরে কিশোর সংশোধনাগারে পাঠানো হয়।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ