‘মুজিবনগর বিশ্ববিদ্যালয়’ অনুমোদন হওয়ায় আনন্দ মিছিল
- আপলোড তারিখঃ
২৪-১২-২০২০
ইং
মুজিবনগর অফিস:
মেহেরপুরে ‘মুজিবনগর বিশ্ববিদ্যালয়’ স্থাপন সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দেওয়ায় আনন্দ মিছিল করেছে মুজিবনগর উপজেলা আওয়ামী লীগ। গতকাল বুধবার বিকেল সাড়ে চারটায় মুজিবনগর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে একটি মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। মিছিলটির নেতৃত্ব দেন মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মহাজনপুর ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ আমাম হোসেন মিলু। আনন্দ মিছিল শেষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বাগোয়ান ইউপি চেয়ারম্যান আয়ূব হোসেন, জেলা আওয়ামী লীগের সদস্য রফিকুল ইসলাম তোতা, উপজেলা আওয়ামী লীগের যুগ্মসম্পাদক সোনাল উদ্দীন, মোনাখালী ইউপি চেয়ারম্যান মফিজুর রহমান মফিজ, দারিয়াপুর ইউপি চেয়ারম্যান তৈফিকুল বারী বকুল, দারিয়াপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোস্তাকিম হক খোকন কমান্ডার, বাগোয়ান ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মুজিবুর রহমান বিশ্বাস মধু, মোনাখালী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি রফিকুল ইসলাম রফা গাইন, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুস সালাম বাঁধন, উপজেলা ছাত্রলীগের সভাপতি হেলালউদ্দীন লাভলু, সাধারণ সম্পাদক শেখ সাকিব, উপজেলা শ্রমিকলীগের সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা কৃষকলীগের সভাপতি নজরুল ইসলাম মন্ডল, উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক তহমিনা খাতুনসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠান সঞ্চলনা করেন উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক মুজিবনগর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান কামরুল হাসান চাদু।
কমেন্ট বক্স