মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় শীতজনিত রোগ দুই নবজাতেকর মৃত্যু

  • আপলোড তারিখঃ ২৪-১২-২০২০ ইং
চুয়াডাঙ্গায় শীতজনিত রোগ দুই নবজাতেকর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর হাসপাতালে শীতজনিত রোগে দুই নবজাতকের মৃত্যু হেয়েছ। গতকাল বুধবার ভোরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তারা মৃত্যুবরণ করে। শীতজনিত রোগে তাদের মৃত্যু হয়েছে বলে কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপেজলার গাড়াবাড়িয়া গ্রামের জাহিদুল ইসলামের শিশুপুত্র সোয়াইবকে (বয়স ০২ দিন) গত ২০ ডিসেম্বর চুয়াডাঙ্গা সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বুধবার ভোর সাড়ে চারটার দিকে মারা যায় সোয়াইব। অপর দিকে, গত ২২ ডিসেম্বর জয়া নামের এক নবজাতককে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি করা হয়। জন্মের চার দিনের মাথায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাত সাড়ে ৩ টার দিকে মারা যায় সে। জয়া চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর ইউনিয়নের বোয়ালমারি গ্রামের দাবরের মেয়ে। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. সোহরাব হোসেন জানান, গেল ২০ ডিসেম্বর নবজাতক সোয়াইব ও ২২ ডিসেম্বর শিশু জয়াকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। নির্দিষ্ট সময়ের আগে ওই দুই শিশুর জন্ম হয়। তাদের শরীরের ওজনও কম ছিল। শীতজিনত রোগ সর্দি ও জ্বরে আক্রান্ত হওয়ায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল ভোরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় তারা। তখনই তাদের মরদেহ স্বজনদের কােছ হস্তান্তর করা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ