মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মুদি দোকানে আগুন, ৩০ লাখ টাকার ক্ষতি

  • আপলোড তারিখঃ ২৪-১২-২০২০ ইং
মুদি দোকানে আগুন, ৩০ লাখ টাকার ক্ষতি
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের শৈলকুপার গোসাইডাঙ্গা গ্রামে ফ্রিজের শর্ট সার্কিট থেকে আগুন লেগে একটি মুদি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে নগদ টাকা, মালামালসহ প্রায় ৩০ লাখ টাকার সম্পদ ভস্মিভূত হয়েছে। গত মঙ্গলবার গভীর রাতে এই আগুন লাগার ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে। ক্ষতিগ্রস্ত দোকানি সারুটিয়া ইউনিয়নের গোসাইডাঙ্গা গ্রামের শাখামত শেখের ছেলে সবুজ হোসেন জানান, মুদি দোকানটি ছিল কাতলাগাড়ী পুরাতন বাজারে। প্রতিদিনের ন্যায় মঙ্গলবার রাত ৯টার দিকে দোকান বন্ধ করে তিনি বাড়ি চলে যান। রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে বাজার পাহারাদার দোকানে আগুন জ্বলতে দেখে তাঁকে খবর দেন। শৈলকুপা ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় ঘণ্টাব্যাপী চেষ্টার পরে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে দোকানঘরসহ সকল মালামাল পুড়ে যায়। তিনি আরও জানান, শৈলকুপা ব্র্যাক ব্যাংক থেকে ১৩ লাখ ও বিভিন্ন এনজিও সংস্থা থেকে ঋণ নিয়ে ব্যবসা করছিলেন। বিশাল ঋণের বোঝা এখন তাঁর মাথায়। আগুনে সব পুড়ে এখন তিনি পথে বসে গেছেন।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ