জীবননগরে ভ্যানচালককে পিটিয়ে জখমের অভিযোগ
- আপলোড তারিখঃ
২৩-১২-২০২০
ইং
জীবননগর অফিস:
জীবননগরে আনিসুর রহমান নামের এক ভ্যানচালককে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে জীবননগর পৌর শহরের কেন্দ্রীয় কবরস্থানের সামনে এ ঘটনা ঘটে। পরে স্থানীয় ব্যক্তিরা আহত ভ্যানচালককে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আহত ভ্যানচালক জীবননগর পৌর এলাকার আঁশতলা পাড়ার আনসার আলীর ছেলে।
ভ্যানচালক আনিসুর রহমান অভিযোগ করে বলেন, ‘আমি বিকেলে ভ্যান নিয়ে কেন্দ্রীয় কবরস্থানের রাস্তা দিয়ে যাচ্ছিলাম। এমন সময় মদ খেয়ে মাতাল অবস্থায় ইকতা, ইউনুস ও সোহাগ রাস্তাজুড়ে হাটছিল। আমি ভ্যানের বেল দিলে তারা আমার ওপর ক্ষিপ্ত হয়ে ভ্যান ফেলে দেয় এবং আমাকে মারধর করে। একপর্যায় আমি চিৎকার করলে স্থানীয় লোকজন ছুটে এসে আমাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করে।’
জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. নাজমুস সাকিব বলেন, আহত ভ্যানচালক আনিসুরের মাজায় আঘাত লেগেছে। তাঁকে সাময়িক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
জীবননগর থানার উপপরিদর্শক (এসআই) বাবুল বলেন, এ ঘটনায় উভয়পক্ষ থানায় লিখিত অভিযোগ দিয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কমেন্ট বক্স