চুয়াডাঙ্গা পৌর নির্বাচনে নৌকার পক্ষে জেলা আ.লীগ ও যুবলীগ নেতৃবৃন্দের গণসংযোগ
সমীকরণ প্রতিবেদন:
চুয়াডাঙ্গা পৌরসভা নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনিত নৌকা প্রতীকের প্রার্থী জাহাঙ্গীর আলম মালিক খোকনের পক্ষে নির্বাচনী গণসংযোগ, লিফলেট বিতরণ, ভোটারদের দ্বারে দ্বারে ভোট প্রার্থনা ও পথসভা করেছে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগ ও জেলা যুবলীগ। গতকাল মঙ্গলবার পৃথকভাবে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজাদুল ইসলাম আজাদ, সিনিয়র সহসভাপতি আসাদুল হক বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ও পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু এবং জেলা যুবলীগের আহ্বায়ক নঈম হাসান জোয়ার্দ্দার।
চুয়াডাঙ্গা জেলা আ.লীগের সিনিয়র নেতৃবৃন্দের গণসংযোগ:
চুয়াডাঙ্গা পৌরসভা নির্বাচনে নৌকাকে বিজয়ী করার লক্ষে নির্বাচনী গণসংযোগ করেছেন জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। গতকাল শনিবার বেলা ১১টায় চুয়াডাঙ্গা বড় বাজার, ফেরিঘাট রোড, নিচের বাজার, বড় বাজার পুরাতন গলিসহ পৌর এলাকার বিভিন্ন স্থানে গণসংযোগ করেন আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। গণসংযোগকালে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজাদুল ইসলাম আজাদ, সিনিয়র সহসভাপতি আসাদুল হক বিশ্বাস, জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ও পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু ও জেলা কৃষক লীগের সভাপতি গোলাম ফারুক জোয়ার্দ্দার।
গণসংযোগকালে তাঁরা বলেন, ‘সবার আগে আমাদের কাছে দল। দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার যেকোনো সিদ্ধান্ত আমাদের কাছে সবার আগে পালনীয় কর্তব্য। দেশনেত্রী যাকে নৌকা দিয়েছেন, আমরা তাঁর হয়ে কাজ করব। নৌকা বাংলাদেশের জন্য সব সময় উন্নয়নের প্রতীক। তা এখন মানুষ জানে এবং বোঝে। নৌকা জিতলে বাংলাদেশের উন্নয়ন হয়। তাই উন্নয়নের এই ধারাকে বজায় রাখতে বঙ্গবন্ধুর নৌকায় আমাদের ভোট দিতে হবে।’
এ সময় আরো উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর থানা কৃষক লীগের আহ্বায়ক আব্দুল মতিন দুদু, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জানিফ, সদর থানা ছাত্রলীগের সভাপতি জুয়েল রানা, জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসাইন জ্যাকি, জেলা ছাত্রলীগের সাবেক সদস্য গাজী ইমদাদুল হক সজল, সদর থানা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ইমরান আহমেদ, চুয়াডাঙ্গা জেলা মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগের সভাপতি সোহাগ আহমেদ, ২ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মিলন শেখ, কুতুবপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মেহেদী হাসান, সাধারণ সম্পাদক আক্তার হোসেন, ছাত্রলীগ নেতা আরেফিন সজিব, ফারহান রাব্বি, রাসেল ইসলাম মিঠু, রকিব, সুমন, ইশতিয়াক সিথুন, রাজন, সানজীদ, অংকন, সাব্বির, আকিব, নাজমুল, ইয়াসিন, বিপ্লব, হাসান, জিহাদ প্রমুখ।
টোটন জোয়ার্দ্দারের গণসংযোগ:

আগামী ২৮ ডিসেম্বর চুয়াডাঙ্গা পৌরসভা নির্বাচনে নৌকা মার্কাকে বিজয়ী করার লক্ষে নির্বাচনী পথসভা ও গণসংযোগ করেছেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। গতকাল মঙ্গলবার বেলা তিনটা থেকে রাত পর্যন্ত পৌর এলাকার ৩ নম্বর ওয়ার্ডের সাদেক আলী মল্লিক পাড়া, কোর্টপাড়া, মুক্তিপাড়া, পুরাতন হাসপাতালপাড়া, পোস্ট অফিসপাড়াসহ বিভিন্ন স্থানে নৌকা মার্কার মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলম মালিক খোকনকে নিয়ে এই গণসংযোগ ও পথসভা করেন তিনি।
দলীয় নেতা-কর্মী ও এলাকাবাসীকে সঙ্গে নিয়ে প্রতিটি মহল্লায় পদব্রজে গিয়ে জনগণের নিকট ভোট প্রার্থনা করেন মেয়র প্রার্থী নৌকার মাঝি জাহাঙ্গীর আলম মালিক খোকন। এ সময় সার্বক্ষণিকভাবে সঙ্গে থেকে চুয়াডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন নৌকা প্রতীকে ভোট দেওয়ার জন্য সাধারণ ভোটারদের হাতে হাতে লিফলেট বিতরণ করেন এবং চুয়াডাঙ্গা পৌরসভার পিছিয়ে পড়া সকল উন্নয়নমূলক কাজ এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দেন।
এসময় টোটন জোয়ার্দ্দার বলেন, ‘চুয়াডাঙ্গা পৌরসভার উন্নয়নে যেকোনো ত্যাগ স্বীকার করতে আমি রাজি। প্রয়োজনে চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন ভাইয়ের মাধ্যমে কেন্দ্র থেকে ও বিদেশি বিভিন্ন দাতা সংস্থা থেকে চুয়াডাঙ্গা পৌরসভার উন্নয়নে বরাদ্দ আনা হবে। আর সেই সুফল ভোগ করবেন চুয়াডাঙ্গা পৌরসভার সকল জনগণ।’ তিনি আরও বলেন, বঙ্গবন্ধু কন্যা উন্নয়নের রুপকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী আমরা নৌকার পক্ষে নিঃসংকোচ চিত্তে কাজ করে নৌকাকে বিজয়ী করাব। এককথায় নৌকা বিজয়ী হলে চুয়াডাঙ্গা পৌরবাসীর যে অভূতপূর্ব উন্নয়ন হবে, অন্য কোনো প্রার্থী বিজয়ী হলে সে উন্নয়ন সম্ভব হবে না। তাই চুয়াডাঙ্গা পৌরবাসী তাদের নিজের উন্নয়ন এবং নিজ পৌরসভা চুয়াডাঙ্গার উন্নয়নের স্বার্থে অবশ্যই নৌকা প্রতীকে ভোট দেওয়া উচিৎ। এছাড়া জাহাঙ্গীর আলম মালিক খোকন সেই ব্যক্তি, যিনি ৩১ বছরের বেশি সময় ধরে চুয়াডাঙ্গা পৌরসভার অস্থি-মজ্জার সঙ্গে মিশে গিয়ে তাঁর নিজ ওয়ার্ডসহ পৌরবাসীকে সেবা দিয়ে গিয়েছেন। সে কারণে চুয়াডাঙ্গা পৌরসভার উন্নয়নের সকল গলিপথ, কৌশল ও উপায় তাঁর জানা আছে। তাই নৌকা প্রতীকে ভোট দিয়ে তাঁকে বিজয়ী করতে পারলে চুয়াডাঙ্গা পৌরসভার উন্নয়ন সহজ ও গতিশীল হবে। কিন্তু অন্য প্রতীকের প্রার্থীর ক্ষেত্রে তা সম্ভব হবে না। তাই সকল বুঝ এখন চুয়াডাঙ্গা পৌরবাসীর নিজের ওপর।’
নির্বাচনী প্রচারণায় টোটন জোয়ার্দ্দারের সফরসঙ্গী ছিলেন জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও চুয়াডাঙ্গা জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাড. বেলাল হোসেন, চুয়াডাঙ্গা পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাজি আলাউদ্দিন হেলা ও যুবলীগ নেতা মিরাজুল ইসলাম কাবা। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য ও রেড ক্রিসেন্ট সোসাইটি চুয়াডাঙ্গা ইউনিটের সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম শাহান, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুন্নাহার কাকলী, শম্পা, নাজু, ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সালাউদ্দিন, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মোজাম্মেল হক মুতা, ছাত্রলীগ নেতা রাজু আহমেদ, অটো বাইক শ্রমিক সোসাইটির সাধারণ সম্পাদক মো. সাজু মিয়া প্রমুখ।
জেলা যুবলীগের আহ্বায়ক নঈম জোয়ার্দ্দারের নির্বাচনী প্রচারণা:

আসন্ন চুয়াডাঙ্গা পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীককে বিজয়ী করার লক্ষে গণসংযোগ করেছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ চুয়াডাঙ্গা জেলা শাখার আহ্বায়ক ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নঈম হাসান জোয়ার্দ্দার। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের কথা তুলে ধরে পৌর এলাকার হাজরাহাটির হাজি মোড়, সালাম মোড়, শাহিন মোড়সহ শহরের বিভিন্ন বিভিন্ন স্থানে পথচারী, দোকানদারদের মধ্যে লিফলেট বিতরণ, গণসংযোগ ও নির্বাচনী সভা করেন তিনি। এরপর নঈম হাসান জোয়ার্দ্দার চুয়াডাঙ্গা পৌর এলাকার ৪ নম্বর ও ৯ নম্বর ওয়ার্ডে নৌকা প্রতীককে বিজয়ী করতে নির্বাচনী ক্যাম্পের উদ্বোধন করেন।
এসময় নঈম হাসান জোয়ার্দ্দার বলেন, অর্থনৈতিক সমৃদ্ধি ও উন্নয়নশীল দেশ গড়তে নৌকার বিকল্প নেই। তাই দেশের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে নৌকাকে বিজয়ী করতে হবে। এছাড়াও আসন্ন পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী জাহাঙ্গীর আলম মালিক খোকনকে নৌকা প্রতীকে বিজয়ী করে দেশের উন্নয়নের ধারা অব্যহত রাখতে সকলের দোয়া, মূল্যবান ভোট ও সর্মথন চান তিনি।
এসময় উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সভাপতি জহুরুল হক জোয়ার্দ্দার, হাজরাহাটি যুবলীগের সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ, যুবলীগ নেতা মাসুদুর রহমান মাসুম, শিমুল, শাকিল, সালাম, খোকন, জিয়ারুল, তানভির, ইব্রাহিম, একরামুল, আক্তার, কবির, ইমরান, আলম, মাহফুজ, রাজা, আরাফাত, হাসান, সজিব, রাতুল, জনি আলো, সদু, আক্তার, পলাশ, মিলা, সজল, অপু, সজিব প্রমুখ।