জীবননগরে দুই প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা
- আপলোড তারিখঃ
২৩-১২-২০২০
ইং
নিজস্ব প্রতিবেদক:
জীবননগরে মেয়াদোত্তীর্ণ ও মূল্যবিহীন পণ্য বিক্রয়ের অপরাধে দুই প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গার সহকারী পরিচালক সজল আহমেদ এ অভিযান পরিচালনা করেন। অভিযানে জীবননগর উপজেলার দত্তনগর রোড এলাকার মেসার্স জাহাঙ্গীর স্টোরে প্রচুর পরিমাণে মেয়াদোত্তীর্ণ নারিকেল তেল ও মেয়াদ-মূল্যবিহীন পণ্য বিক্রির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৩৭ ও ৫১ ধারায় ৮ হাজার টাকা এবং মেয়াদোত্তীর্ণ চকলেটসহ অন্যান্য পণ্য বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করা ও পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করার অপরাধে মেসার্স রফিকুল স্টোরকে ৩৮ ও ৫১ ধারায় ৪ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে নিরাপত্তায় ছিলেন চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি চৌকস টিম।
কমেন্ট বক্স