মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কালীগঞ্জে ভাতিজার আঘাতে চাচা-চাচীসহ সাতজন হাসপাতালে

  • আপলোড তারিখঃ ২৩-১২-২০২০ ইং
কালীগঞ্জে ভাতিজার আঘাতে চাচা-চাচীসহ সাতজন হাসপাতালে
প্রতিবেদক, কালীগঞ্জ: ঝিনাইদহের কালীগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে ভাতিজাদের হাতে চাচা-চাচীসহ সাতজন আহত হয়েছেন। গত সোমবার রাত আটটার দিকে উপজেলার সিংদাহ গ্রামে এ ঘটনা ঘটে। পরে তাঁদেরকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আহতরা হলেন- দাহ গ্রামের আক্কাচ আলী (৫৫), তাঁর স্ত্রী সালেহা বেগম (৪৫), তাঁদের দুই ছেলে হাফিজুর রহমান (৩৫) ও জিয়াউর রহমান (২৫), আব্দুল মান্নান (৪৮) তাঁর স্ত্রী হাজেরা বেগমসহ (৩৮) তাঁদের ছেলে হাসান আলী (২২)। জানা যায়, আক্কাচ আলী ও আব্দুল মান্নান আপন দুই ভাইয়ের মধ্যে জমি দখল নিয়ে বিরোধ চলে আসছিল। সেই সূত্র ধরে গতকাল তাঁদের মধ্যে সংঘর্ষ সৃষ্টি হয়। একপর্যায়ে হাসান তাঁর চাচা-চাচীকে পিটিয়ে জখম করে। হাফিজুর তাঁর বাবা-মাকে ঠেকাতে আসলে তাঁকেও জখম করে, পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। পরে স্থানীয় ব্যক্তিরা আহত ৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়। কালীগঞ্জ থানার (ওসি, তদন্ত) মতলেবুর রহমান জানান, বসতভিটের জমি দখলকে কেন্দ্র করে দুই মধ্যে সংঘর্ষ সৃষ্টি হয়। সংঘর্ষে উভয় পরিবারের সদস্যরা জড়িয়ে পড়লে ৭ জন আহত হন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। এবিষয়ে এখন পর্যন্ত কোনো অভিযোগ পায়নি। অভিযোগ পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ