জীবননগরে ভূমিহীনদের জন্য নির্মাণাধীন ঘরের কাজ পরিদর্শনে ডিসি
- আপলোড তারিখঃ
২৩-১২-২০২০
ইং
প্রতিবেদক, জীবননগর :
জীবননগরে উপজেলার বাঁকা ইউনিয়নের ঘোষনগর ও আন্দুলবাড়ীয়া ইউনিয়নের শাহাপুরে ঘরের নির্মাণকাজ পরিদর্শন করেছেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। গতকাল মঙ্গলবার দুপুরে মুজিব শতবর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ভূমিহীনদের জন্য সরকারি খাস জমিতে গৃহ নির্মাণকাজ পরিদর্শন করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মুনিম লিংকন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদিপ্ত সিংহ ও এনডিসি আমজাদ হোসেন।
উল্লেখ্য, জীবননগর উপজেলায় সরকারি খাস জমিতে ভূমিহীনদের জন্য ৩০ লাখ ৭৮ হাজার টাকা ব্যয়ে ১৮টি সরকারি ঘর নির্মাণকাজ শুরু হয়েছে। প্রতিটি ঘরের নির্মাণ ব্যয় ধরা হয়েছে ১ লাখ ৭১ হাজার টাকা। উপজেলার উথলী ইউনিয়নে ৯টি, আন্দুলবাড়ীয়া ইউনিয়নে ৪টি ও বাঁকা ইউনিয়নে ৫টি ঘর নির্মাণ ইতোমধ্যে শুরু হয়েছে। নির্মাণকাজ সমাপ্ত হলে এসব ঘর অসহায় হতদরিদ্রদের মধ্যে প্রদান করা হবে।
কমেন্ট বক্স