জীবননগরে ভ্রাম্যমাণ আদালতে চারজনের জরিমানা
- আপলোড তারিখঃ
২২-১২-২০২০
ইং
প্রতিবেদক, জীবননগর:
জীবননগরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে চারজনকে জরিমানা করা হয়েছে। গতকাল সোমবার বেলা তিনটার দিকে জীবননগর-চুয়াডাঙ্গা ও জীবননগর-কালীগঞ্জ সড়কে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম মুনিম লিংকন।
জানা যায়, জীবননগর-চুয়াডাঙ্গা ও জীবননগর-কালীগঞ্জ সড়কের ধারে নির্মাণ-সামগ্রী ইট, বালি ও রড রেখে রাস্তায় যান চলাচলে বিঘ্ন সৃষ্টি করায় আক্কাস আলীকে দুই হাজার টাকা, মশিয়ার রহমানকে এক হাজার টাকা, সাইদুর রহমানকে দুই হাজার, আব্দুর রহমানকে এক হাজার টাকাসহ মোট ছয় হাজার টাকা জরিমানা এবং দ্রুত নির্মাণ-সামগ্রী সরিয়ে নেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা সহযোগিতায় ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদিপ্ত সিংহ ও জীবননগর থানা পুলিশের একটি চৌকস টিম।
কমেন্ট বক্স