বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনায় ৪৮ বোতল ফেনসিডিলনহ রামনগরের মজনু আটক

  • আপলোড তারিখঃ ২২-১২-২০২০ ইং
দর্শনায় ৪৮ বোতল ফেনসিডিলনহ রামনগরের মজনু আটক
দর্শনা অফিস: দর্শনায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪৮ বোতল ফেনসিডিলসহ মজনু (৩৭) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটককৃত মাদক ব্যবসায়ী দর্শনা থানার রামনগরের ফকির বাগানপাড়ার মৃত আব্দুর রাজ্জাকের ছেলে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান কাজলের নেতৃত্বে এসআই মাজহারুল ইসলাম ও এএসআই মহিউদ্দিন ফোর্স নিয়ে গতকাল সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে দর্শনা থানার রামনগরের কালিদাসপুরপাড়ার তিন রাস্তার মোড়ে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এসময় ৪৮ বোতল ফেনসিডিল, একটি মোটরসাইকেলসহ মজনু নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশ। এবিষয়ে দর্শনা থানায় আসামিকে আটক দেখিয়ে মাদক মামলা দায়ের করেছে পুলিশ। আজ তাঁকে আদালতে সোপর্দ করা হবে।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ