বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১০ জনের জরিমানা

  • আপলোড তারিখঃ ২১-১২-২০২০ ইং
আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১০ জনের জরিমানা
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গায় ১০ জনকে ৪ হাজার ৩ শ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার আলমডাঙ্গার আল-তায়েবা মোড়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. লিটন আলী। জানা যায়, করোনাভাইরাসের প্রাদুর্ভাবে ২য় দফায় মানুষকে সচেতন করার লক্ষে মাস্ক ব্যবহার না করা, মোটরসাইকেল চালকদের ড্রাইভিং লাইসেন্স না থাকার অপরাধে ১০ জনের নিকট থেকে মোট ৪ হাজার ৩ শ টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালত। আদালত পরিচালনা সহযোগিতায় ছিলেন আলমডাঙ্গা থানা পুলিশের একটি চৌকশ টিম।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ