বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনা পৌরসভা নির্বাচন : মেয়রসহ ১৯ জন কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন সংগ্রহ

  • আপলোড তারিখঃ ২১-১২-২০২০ ইং
দর্শনা পৌরসভা নির্বাচন : মেয়রসহ ১৯ জন কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন সংগ্রহ
দর্শনা অফিস: দর্শনা পৌরসভা নির্বাচনকে সামনে রেখে প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করতে শুরু করেছেন। গতকাল রোববার পর্যন্ত মোট ১৯ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এদের মধ্যে মেয়র পদে বিএনপি প্রার্থী দুজন, কাউন্সিলর পদে ১৩ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৪ জন প্রার্থী মনোনয়নপত্র তুলেছেন। এদের মধ্যে দলীয়ভাবে কেউ এখনো মনোনয়ন পাননি। এবারের নির্বাচনে আওমী লীগ থেকে ৪ জন ও বিএনপি থেকে ৩ জন মনোনয়ন প্রত্যাশী। এঁরা হলেন- আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী বর্তমান মেয়র মতিয়ার রহমান, দর্শনা সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক ভিপি ও জিএস আবু সাঈদ মো. হাসান, দামুড়হুদা উপজেলা যুবলীগের সভাপতি আব্দুল হান্নান ছোট ও সাবেক ছাত্রলীগ নেতা নাহিদ কবির মনু। বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা হলেন- সাবেক মেয়র মহিদুল ইসলাম, দর্শনা সরকারি কলেজের সাবেক জিএস এনামুল হক শাহ মুকুল ও দর্শনা পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি হাবিবুর রহমান বুলেট। এদিকে, নির্বাচনী তফসিল ঘোষণার পর থেকে প্রার্থীরা নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু করেছেন। দলীয় মনোনয়ন চূড়ান্ত হলে প্রচার-প্রচারণা আরও জমে উঠবে বলে ধারণা করা হচ্ছে। তবে ইতোমধ্যে ভোটের মাঠে কাউন্সিলর প্রার্থীদের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে। তাঁরা বাড়িতে-বাড়িতে, চায়ের দোকানে ও মাঠে-ঘাটে তাঁদের প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। দামুড়হুদা উপজেলা নির্বাচন অফিসার ইসহাক জানান, ব্যালটের মাধ্যমে ৯টি ওয়ার্ডের ১৬টি কেন্দ্রে, ৮২টি বুথে পৌর এলাকার ২৭ হাজার ৫২০ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এদের মধ্যে পুরুষ ভোটার ১৩ হাজার ৫৭২ জন এবং নারী ভোটার ১৩ হাজার ৯৪৮ জন। এবারের নির্বাচনে পুরুষ অনুযায়ী নারী ভোটার সংখ্যা বেশি। উল্লেখ্য, গত ১৫ ডিসেম্বর দর্শনা পৌরসভা নির্বাচনী তফসিল ঘোষণার পর থেকে মনোনয়নপত্র সংগ্রহ শুরু হয়। চলতি মাসের ৩১ তারিখ মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। আগামী ৩ জানুয়ারি মনোনয়নপত্র যাচাই-বাছাই ও ১০ জানুয়ারি প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন। ৩০ জানুয়ারি ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ