বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

সেনা বাহিনীতে চাকরি দেওয়ার কথা বলে প্রতারণা, দুদকে অভিযোগ

  • আপলোড তারিখঃ ২১-১২-২০২০ ইং
সেনা বাহিনীতে চাকরি দেওয়ার কথা বলে প্রতারণা, দুদকে অভিযোগ
প্রতিবেদক, কালীগঞ্জ: ঝিনাইদহের কালীগঞ্জে সেনা বাহিনীতে চাকরি দেওয়ার কথা বলে প্রতারণার অভিযোগ উঠেছে জহুরুল ইসলাম নামের এক যুবকের বিরুদ্ধে। গত ১৭ ডিসেম্বর দুদকের যশোর সমন্বিত জেলা কার্যালয়ে পাঠানো এক অভিযোগপত্রে এ তথ্য জানা গেছে। অভিযোগে উল্লেখ করা হয়েছে, ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার জটারপাড়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে জহুরুল ইসলাম দীর্ঘদিন যাবৎ বাংলাদেশ সেনা বাহিনীতে জনবল নিয়োগ দেওয়ার নামে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছেন। সাধারণ মানুষের সরলতার সুযোগ নিয়ে তিনি ইতোমধ্যে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন জহুরুল ইসলাম। পেশায় একজন বিদ্যুৎ মিস্ত্রি জহুরুল ইসলাম। সেনা বাহিনীসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে চাকরি দেওয়ার নামে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ায় এখন আর বিদ্যুতের কাজ করেন না তিনি। এ পর্যন্ত তিনি কালীগঞ্জ উপজেলার ভাতঘরা গ্রামের বাবর আলীর ছেলে আবু জাফর, সিদ্দিক আহমেদের ছেলে মজনু আহমেদ, একতারপুর গ্রামের রাজিবুল মিস্ত্রির ছেলে রকি আহমেদকে ইতোমধ্যে তিনি সেনা বাহিনীতে চাকরি দিয়েছেন। তাঁরা বৈধভাবে চাকরি পেলেও তাঁদের প্রত্যেকের কাছ থেকে চাকরি দেওয়ার নামে ১০ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন প্রতারক জহুরুল। এদিকে, জটারপাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে রিংকু হোসেনের কাছ থেকে টাকা নিয়েও এখনো চাকরি দিতে পারেননি। তাঁকে সেনা বাহিনীতে নিয়োগের জন্য বিভিন্ন মাঠে ঘুরিয়ে নিয়ে বেড়াচ্ছে। এছাড়াও মতিয়ার রহমানের ছেলে সুমন বিশ^াসের কাছ থেকেও টাকা নিয়ে তাঁকে ঘুরাচ্ছেন। চাকরি দেওয়ার কথা বলে টাকা নেওয়ায় জটারপাড়া গ্রামের রওশন চৌধুরীর ছেলে রাজীব হোসেনের সঙ্গেও প্রতারণা করেন জহুরুল ইসলাম। এ নিয়ে গ্রামে বিচার-সালিশও করা হয়। এখনো জহুরুলের কাছে ২ লাখ টাকা পাবেন রাজীব হোসেন। এসব টাকা হাতিয়ে নিয়ে তিনি প্রভাবশালী একটি গ্রুপ নিয়ন্ত্রণ করেন। সেই গ্রুপের সদস্যদের নিয়ে এলাকায় চাঁদাবাজিও করে বেড়ান বলেও অভিযোগ রয়েছে জহুরুল ইসলামের বিরুদ্ধে। জটারপাড়া গ্রামের একাধিক ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে জানান, আগে বিদ্যুতের মিস্ত্রি জহুরলের কিছু ছিল না। গত ২-৩ বছরে ব্যাপক পরিবর্তন হয়েছে তার। অনেক জায়গা জমি কিনেছে। এবিষয়ে জহুরুল ইসলাম বিষয়টি অস্বীকার করে জানান, ‘আমার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে, সেটা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন।’


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ