বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সভাপতি শাহজাহানের অব্যাহতি প্রত্যাহার

  • আপলোড তারিখঃ ২১-১২-২০২০ ইং
চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সভাপতি শাহজাহানের অব্যাহতি প্রত্যাহার
সমীকরণ প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সভাপতি শাহজাহান খানের সাময়িক অব্যাহতি প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে সপদে বহাল করা হয়েছে। এতে করে জেলা ছাত্রদলের সভাপতি শাহজাহান খান পুনরায় তাঁর সাংগঠনিক পদ-পদবি ব্যবহার ও গণতান্ত্রিক দায়িত্ব পালন করতে পারবেন। গতকাল রোববার ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ-দপ্তর সম্পাদক আজিজুল হক সোহেল সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল গতকাল এই সিদ্ধান্ত অনুমোদন করেন। এদিকে, শাহজাহান খানকে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সভাপতি পদে পুনরায় বহাল করাই তাঁকে অভিনন্দন জানিয়েছেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিনুর রহমান। তিনি এক প্রতিক্রিয়ায় বলেন, কেন্দ্রীয় ছাত্রদলের সিদ্ধান্ত মোতাবেক শাহজাহানকে পুনরায় সপদে বহাল করা হয়েছে জেনে আমি আনন্দিত। তাঁকে সপদে বহলা করায় চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে মনে করি।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ