বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

স্বতন্ত্র প্রার্থী হিসেবে মেয়র আশরাফুলের মনোনয়নপত্র জমা

  • আপলোড তারিখঃ ২০-১২-২০২০ ইং
স্বতন্ত্র প্রার্থী হিসেবে মেয়র আশরাফুলের মনোনয়নপত্র জমা
গাংনী অফিস: মেহেরপুর গাংনী পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন বর্তমান মেয়র আশরাফুল ইসলাম। গতকাল শনিবার সহকারী রির্টার্নিং অফিসারের দায়িত্বপ্রাপ্ত গাংনী উপজেলা নির্বাচন অফিসারের কাছে তিনি এই মনোনয়নপত্র জমা দেন। জানা গেছে, ২০১৫ সালের পৌর নির্বাচনে স্থানীয় আওয়ামী লীগ মনোনীত একক প্রার্থী হিসেবে নৌকা প্রতীকের জন্য দলীয় মনোনয়নপত্র জমা দিয়েছিলেন আশরাফুল ইসলাম। ওই নির্বাচনে সাবেক মেয়র আহম্মেদ আলী নৌকা প্রতীক পান। নির্বাচনে আশরাফুল ইসলাম স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বীতা করে জয়লাভ করেছিলেন। দলের বিরুদ্ধে নির্বাচনে অংশগ্রহণ করায় এবারের নির্বাচনে আওয়ামী লীগের স্থানীয় মনোনয়ন কমিটি তার নাম বাদ দেন। গতকাল মনোনয়নপত্র দাখিল শেষে সাংবাদিকদের আশরাফুল ইসলাম বলেন, গত নির্বাচনে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম তা পূরণ করার চেষ্টা করেছি। মানুষের ভালোবাসায় আবারও প্রার্থী হয়েছি। গাংনী পৌরসভার উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে তিনি সবার কাছে দো’আ প্রার্থনা করে বেশকিছু অসমাপ্ত কাজগুলো শেষ করার সুযোগ চান।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ