বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গাংনী পৌর নির্বাচন: নৌকার মাঝিকে বরণ

  • আপলোড তারিখঃ ২০-১২-২০২০ ইং
গাংনী পৌর নির্বাচন: নৌকার মাঝিকে বরণ
গাংনী অফিস: মেহেরপুর গাংনী পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাবেক মেয়র আহম্মেদ আলীকে বরণ করেছেন নেতা-কর্মীরা। গতকাল শনিবার রাত সাড়ে আটটার দিকে সড়ক পথে ঢাকা থেকে এলাকায় ফিরলে নেতা-কর্মীরা আনন্দ মিছিল করে তাকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন। পরে বাসস্ট্যান্ডে আনন্দ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য দেন সংবর্ধিত আহম্মেদ আলী। তিনি মেয়র হিসেবে নির্বাচিত হলে সর্বোত্তম সেবা প্রদানের প্রত্যয় ব্যক্ত করেন। এসময় আরও বক্তব্য দেন, সাবেক ছাত্রলীগ নেতা সাহিদুজ্জামান সিপু, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ওয়াসিম সাজ্জাদ লিখন, গাংনী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনারুল ইসলাম বাবু, গাংনী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শফি কামাল পলাশ, গাংনী উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আতিয়ার রহমান, রাইপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও যুবলীগ নেতা গোলাম সাকলায়েন সেপু, যুবলীগ নেতা রবিউল ইসলাম, সাবেক ছাত্রলীগ নেতা মাহমুদ হাসিবসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ