বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

৪ কেজি চান্দি রুপাসহ কসমেটিক্স-সামগ্রী উদ্ধার

  • আপলোড তারিখঃ ১৯-১২-২০২০ ইং
৪ কেজি চান্দি রুপাসহ কসমেটিক্স-সামগ্রী উদ্ধার
দর্শনা থানায় বিজিবির চোরাচালানবিরোধী পৃথক অভিযান সমীকরণ প্রতিবেদন: দর্শনা থানায় চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ৪ কেজি ভারতীয় চান্দি রুপাসহ কসমেটিক্স-সামগ্রী উদ্ধার করেছে বিজিবি। গত বৃহস্পতিবার পৃথক অভিযানে এসব চোরাচালান উদ্ধার করা হয়। চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক মোহাম্মদ খালেকুজ্জামান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, গত বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে সিভিল সোর্সের সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধীনস্ত ফুলবাড়ী বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোস্তাফিজুর রহমান ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দর্শনা থানার অন্তর্গত ফুলবাড়ী গ্রামের পুকুরপাড় থেকে ৪ কেজি (৩৪৩ ভরি) চান্দি রুপা উদ্ধার করেন। যার আনুমানিক মূল্য ৫ লাখ ১৪ হাজার ৫ শ টাকা। উদ্ধার হওয়া চান্দি রুপা দর্শনা থানায় জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এদিকে, গত বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধীনস্ত সুলতানপুর বিওপির টহল কমান্ডার নায়েক লিখন ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দর্শনা থানার অন্তর্গত ঝাঁঝাঁডাঙ্গা গ্রামের পাঁকা রাস্তার ওপর হতে ২৫ পিস ভারতীয় নেভিয়া ক্রিম উদ্ধার করেন। যার আনুমানিক মূল্য ৩ হাজার ৭৫০ টাকা। উদ্ধার হওয়া মালামাল দর্শনা কাস্টমস অফিসে জমা করা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ