বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

নৌকার মাঝি আহমেদ এবং ধানের শীষে বাবলু

  • আপলোড তারিখঃ ১৯-১২-২০২০ ইং
নৌকার মাঝি আহমেদ এবং ধানের শীষে বাবলু
গাংনী পৌর নির্বাচন : আ.লীগ-বিএনপির দলীয় মনোনয়ন চূড়ান্ত গাংনী অফিস: মেহেরপুরের গাংনী পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীক পেয়েছেন সাবেক মেয়র আহমেদ আলী ও ধানের শীষ প্রতীক পেয়েছেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আশাদুজামান বাবলু। গতকাল শুক্রবার বিকেলে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আশাদুজামান বাবলুকে বিএনপি মনোনয়নপত্র প্রদান করেন। এরপর রাত ৯টার দিকে আওয়ামী লীগের মনোনয়নপত্র পান আওয়ামী লীগ নেতা আহমেদ আলী। এদিকে আহমেদ আলীর মনোনয়নপত্র পাওয়ার খবর পেয়ে রাতেই পৌর আওয়ামী লীগের নেতৃত্বে আনন্দ মিছিল বের হয়। মিছিলে অংশ নেয় পৌর আওয়ামী লীগের সভাপতি জানোয়ার হোসেন বাবলু, সাধারণ সম্পাদক আনারুল ইসলাম বাবুসহ আওয়ামী লীগ, যুব লীগ ও ছাত্রলীগের বিভিন্ন নেতাকর্মীরা।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ