১২ বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা প্রদান
- আপলোড তারিখঃ
১৮-১২-২০২০
ইং
আন্দুলবাড়ীয়া ক্রীড়া সংস্থার উদ্যোগে মহান বিজয় দিবস উদ্যাপন
প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া:
আন্দুলবাড়ীয়ায় ইউনিয়ন ক্রীড়া সংস্থার উদ্যোগে ৪৯তম মহান বিজয় দিবস উদ্যাপন করা হয়েছে। গত বুধবার সকাল থেকে বিজয় দিবস উপলক্ষে আন্দুলবাড়ীয়া ইউনিয়ন ক্রীড়া সংস্থা বিভিন্ন কর্মসূচি পালন করে। কর্মসূচির মধ্যে ছিল জাতীয় পতাকা ও ক্রীড়া সংস্থার পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, বিজয় র্যালি, ক্রীড়া প্রতিযোগিতা, আলোচনা সভা, মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান ও পুরস্কার বিতরণ। গত বুধবার সকাল সাড়ে ৮টায় আন্দুলবাড়ীয়া বাজার সংলগ্ন আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের স্টেডিয়াম মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন ক্রীড়া সংস্থার সভাপতি মির্জা হাকিবুর রহমান লিটন ও ক্রীড়া সংস্থার পতাকা উত্তোলন করেন ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোস্তফা তাজওয়ার ছোট মনি। পরে একটি বিজয় র্যালি বের হয়। র্যালিটি আন্দুলবাড়ীয়া বাজার সংলগ্ন হাইস্কুল মাঠের স্টেডিয়াম থেকে বের হয়ে আন্দুলবাড়ীয়া বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে হাইস্কুল স্টেডিয়াম মাঠে এসে শেষ হয়। এরপর বেশ কয়েকটি ইভেন্টে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ক্রীড়া প্রতিযোগিতা শেষে মুক্তিযোদ্ধাদের সম্মাননা দেওয়া হয়। পরে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়
আন্দুলবাড়ীয়া ক্রীড়া সংস্থার সভাপতি ও আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের ক্রীড়াবিষয়ক সম্পাদক মির্জা হাকিবুর রহমান লিটনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আন্দুলবাড়ীয়া ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোস্তফা তাজওয়ার ছোট মনি। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শেখ মুজিবুর রহমান ফণ্টু। বিশেষ অতিথি ছিলেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা বজলুর রহমান, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহসভাপতি ডা. খন্দকার মো. মিজানুর রহমান, মহাসিন আলী খান, ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক এস এম আশরাফুজ্জামান টিপু এবং তিনটি ওয়ার্ড লোকমোর্চার সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক মোল্লা মো. মোতাহারুল ইসলাম চঞ্চল।
এ সময় উপস্থিত ছিলেন আন্দুলবাড়ীয়া বাজার কমিটির সভাপতি মুন্সী আমিনুল বাশার কবু, আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম মামুন, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সোনা, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন লোকমোর্চার সভাপতি শেখ সেকেন্দার আলী, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা নাজের আলী, ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হাফিজ, ছাত্রলীগের সাবেক নেতা সানোয়ার হোসেন, মোল্লা মনিরুজ্জামান মুক্ত, ডাকু, কাজী টনি, লাল মিয়া, হারুনসহ ক্রীড়া সংস্থার সকল সদস্য। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন শেখ রাশেদুজ্জামান রাশেদ। সার্বিক সহযোগিতা করেন প্রধান কোচ হারুন অর-রশিদ। উল্লেখ্য, মোট ১২ জন জীবন্ত কিংবদন্তি বীর মুক্তিযোদ্ধাকে বিশেষ সম্মানে ভূষিত করেন এবং প্রয়াত মরোণাত্তর বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের নিকট সম্মাননা স্মারক তুলে দেন ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ।
কমেন্ট বক্স