বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গাংনীতে পুকুরে ডুবে শিশুর করুণ মৃত্যু

  • আপলোড তারিখঃ ১৮-১২-২০২০ ইং
গাংনীতে পুকুরে ডুবে শিশুর করুণ মৃত্যু
গাংনী অফিস: মেহেরপুরের গাংনীতে পুকুরের পানিতে ডুবে লাবিব (২) নামের এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে গাংনী উপজেলার বাওট গ্রামের রাজধানীপাড়ায় এ ঘটনা ঘটে। শিশু লাবিব বাওট গ্রামের জাহিদুল ইসলামের ছেলে। জানা যায়, গতকাল সকালে অসাবধানতাবসত লাবিব হাঁটতে হাঁটতে বাড়ির পাশের পুকুরের মধ্যে পড়ে যায়। সংসারের কাজের মধ্যে শিশু লাবিবকে দেখতে না পেয়ে তার মা তাকে খোঁজাখুঁজি শুরু করে। পরে বাড়ির পাশের পুকুরে শিশুটির মরদেহ ভেসে ওঠে। গাংনী থানা অফিসার ইনচার্জ (ওসি) বজলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ